এক্সপ্লোর

জেলের বাইরেই প্রতিপক্ষ গ্যাংয়ের পাণ্ডাকে খুনের ছক, গ্রেফতার ২৬ দুষ্কৃতী

জেলের বাইরেই প্রতিপক্ষ গ্যাংয়ের পাণ্ডাকে শেষ করার ছক! ফিল্মি কায়দায় ছক বানচাল করল পুলিশ। কসবার দুই কুখ্যাত দুষ্কৃতী মুন্না পাণ্ডে আর সোনা পাপ্পু।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: জেল থেকে জামিনে ছাড়া পাবে দুষ্কৃতী। জানতে পেরে জেলের বাইরে তাকে খতম করার পরিকল্পনা সাজিয়ে ফেলেছিল প্রতিপক্ষ। অস্ত্রশস্ত্র নিয়ে জেলের সামনে পৌঁছেও গিয়েছিল ছাব্বিশজন দুষ্কৃতীর একটি দল। হামলার ছক বানচাল করে সবাইকে গ্রেফতার করল পুলিশ।

জেলের বাইরেই প্রতিপক্ষ গ্যাংয়ের পাণ্ডাকে শেষ করার ছক! ফিল্মি কায়দায় ছক বানচাল করল পুলিশ। কসবার দুই কুখ্যাত দুষ্কৃতী মুন্না পাণ্ডে আর সোনা পাপ্পু। দু’জন একে অপরের প্রতিপক্ষ। বৃহস্পতিবার দুপুরে জামিনে জেল থেকে ছাড়া পায় মুন্না পাণ্ডে। 

পুলিশ সূত্রে খবর, মুন্না ছাড়া পেতে চলেছে, সেই খবর আগেভাগে পৌঁছে যায় তার প্রতিদ্বন্দ্বী সোনা পাপ্পুর কাছে। পথের কাঁটাকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় সে। ঠিক হয় মুন্না জেল থেকে বেরোতেই তার ওপর হামলা চালানো হবে। সেইমতো ২৬ জন দুষ্কৃতীর একটি দলকে প্রেসিডেন্সি জেলের বাইরে পাঠিয়ে দেয় সোনা পাপ্পু। 

আগ্নেয়াস্ত্র, চপার, লোহার রড নিয়ে জেলের কাছাকাছি পৌঁছে যায় সোনার বাহিনী। কিন্তু অন্ধকার জগতের গতিবিধির খবর সব সময় তো ওয়ান ওয়ে হয় না। লালবাজারের গুন্ডা দমন শাখার কাছে পৌঁছে যায় সোনা পাপ্পুর প্ল্যান।  

প্রেসিডেন্সি জেল যে থানার আওতায় পড়ে, সেই হেস্টিংস থানার পুলিশকে নিয়ে যৌথ অপারেশনে নামেন কলকাতা পুলিশের সদর দফতরের গুন্ডাদমন শাখার অফিসাররা। মুন্না জেল থেকে বেরনোর আগেই ঘটনাস্থলে পৌঁছে ২৬ জন দুষ্কৃতীকে অস্ত্র সমেত হাতেনাতে ধরে ফেলে পুলিশ।  

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কয়েকজনের কাছ থেকে ওয়ান শটার পিস্তল, তাজা কার্তুজ, চপার ও লোহার রড উদ্ধার হয়েছে। এই জেল থেকে বেরনোর কথা ছিল মুন্নার। এখানে দাঁড়িয়েছিল। এখান থেকে পুলিশ ধরে ফেলে। ২৬ জন দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জামিনে থাকা সোনা পাপ্পুর বিরুদ্ধেও খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget