এক্সপ্লোর

Kolkata News: পাথুরিয়াঘাটায় জঞ্জালস্তুপে বিস্ফোরণ, গুরুতর জখম বছর ১৩-র কিশোর

Kolkata News: গুরুতর আহত অবস্থায় বর্তমানে সে। আরজিকরে (RG Kar Hospital) চিকিৎসাধীন রয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ভরদুপুরে পাথুরিয়াঘাটা (Pathuriaghata) পিকে টেগোর স্ট্রিটে জঞ্জালস্তুপে বিস্ফোরণ (Blast at Garbage Vat)। গুরুতর জখম বছর ১৩-র কিশোর। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে সেখানে খেলছিল ওই কিশোর। তখনই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। তাতে আহত হয় সে। 

বিস্ফোরণে ওই কিশোরের হাত এবং মুখের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে সে। আরজিকরে (RG Kar Hospital) চিকিৎসাধীন রয়েছে। এ দিকে, ঘটনার পরপরই সেখানে যান বিজেপি (BJP) নেতা কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। কী থেকে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে, সম্প্রতি হালিশহরে গঙ্গার ঘাটে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। তাতে মৃত্যু হয় এক কলেজ পড়ুয়ার। খোঁজ মেলেনি দু'জনের। সেই ঘটনায় যদিও রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। তদনতে উঠে আসে যে, ওই গঙ্গার ঘাটে মাটির নীচে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটে। 

আরও পড়ুন: Kultali News: দু'দিন পর জঙ্গলে ফিরল ডোরাকাটা, কুলতলিতে খাঁচাবন্দি বাঘকে মুক্ত করল বন দফতর

হালিশহর বিস্ফোরণ কাণ্ডে যদিও তুমুল রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। এই বিস্ফোরণের পিছনে বিজেপি সাংসদ অর্জুন সিংহের হাত রয়েছে বলে অভিযোগ করে তৃণমূল। প্রকাশ্যে তাঁকে 'পেশাদার খুনি' বলেও উল্লেখ করেন তৃণমূল নেতৃত্ব। অর্জুন আবার বিস্ফোরণে জাতীয় তদন্তকারী দল (NIA)-এর হস্তক্ষেপ দাবি করেন।  

তার আগে, উত্তর দিনাজপুরের হেমতাবাদে পার্সেল বোমা বিস্ফোরণ ঘটে। একটি ওষুদের দোকানে একটি পার্সেল বসিয়ে দিয়ে চলে যান এক টোটোচালক। দোকানের মালিক সেটি খুলতে যেতেই তীব্র বিস্ফোরণ ঘটে।  পুলিশের হাতে তুলে দিলেন বাবা। শনিবার রাতে দীঘল রায় নামে ওই ব্যক্তি ছেলে রঞ্জনকে পুলিশের হাতে তুলে দেন। আর তার পরই প্রকাশ্যে এসেছে আরও বিস্ফোরক তথ্য। তাতে জখম হন দোকানে উপস্থিত তিন জন। 

বছরের শুরুতে বেআইনি বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে। তাতে হুগলির চুঁচুড়া পর্যন্ত কেঁপে ওঠে। তা নিয়েও রাজনৈতিক টানাপোড়েন চরমে ওঠে।

সেরা শিরোনাম

West Bengal Weather Update: পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
Madan Mitra: স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
BJP News: 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
Arjun Singh: 'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার
'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget