এক্সপ্লোর

Kolkata Hookah Bar Raid:কোভিড বিধিকে থোড়াই কেয়ার! ক্যাফের আড়ালে শহরে হুক্কা বার, মাঝরাতে পুলিশ অভিযানে ধৃত ১০

বুধবার ঘড়ির কাঁটায় তখন রাত ১টা। আচমকা ভবানীপুরের অ্যাস্টন রোডের এই চারতলা বাড়িতে হানা দেয় পুলিশ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা:  কোভিড বিধি অগ্রাহ্য করে মাঝরাত পর্যন্ত ভবানীপুরে চলছিল দু’-দুটি হুক্কা বার। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে বার, গ্রেফতার ১০। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে রুজু হয়েছে মামলা। ২টি বারের মালিকই পলাতক।

চারতলা বাড়িজুড়ে ঝাঁ চকচকে ক্যাফে। কোথাও আবার বাড়ির দোতলায় জমত আড্ডা। দামি আসবাব, নানা ধরনের খেলার সরঞ্জাম দিয়ে সাজানো-গোছানো ক্যাফে। তবে রাত বাড়লেই বাতাস ভারী হয়ে ওঠে ধোঁয়ায়। খবর পেয়ে মাঝরাতে অভিযান চালিয়ে দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় হুক্কা বারের হদিশ পেল পুলিশ।

বুধবার ঘড়ির কাঁটায় তখন রাত ১টা। আচমকা ভবানীপুরের অ্যাস্টন রোডের এই চারতলা বাড়িতে হানা দেয় পুলিশ। দেখা যায় ক্যাফের আড়ালে বসেছে নেশার আসর। এক কর্মীই বলছেন, ভোর ৪-৫টা পর্যন্ত খোলা থাকত হুক্কা বার প্রচুর লোক আসত।

এরপর কিছুটা দূরে ভবানীপুর থানা এলাকারই এলগিন রোডে দ্য উইংস নামে আরেকটি ক্যাফেতে হানা দেয় পুলিশ। সেখানেও ক্যাফের আড়ালে হুক্কা বারে চলছিল নৈশ-হুল্লোড়। এই ঘটনায় দুটি ক্যাফেই বন্ধ করে দিয়েছে পুলিশ।
দুই মালিক পলাতক হলেও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিপর্যয় মোকাবিলা এবং তামাকজাত দ্রব্য আইনে রুজু হয়েছে মামলা। 
২ দিন আগেই প্রগতি ময়দান থানা এলাকায় ক্যাফের আড়ালে হুক্কা বার চালানোর অভিযোগ ওঠে। আড়াই মাস আগে রাতভর হুক্কা বার খোলা রাখা নিয়ে অশান্তি হয় কসবা থানা এলাকায়। 
উল্লেখ্য, একদিন আগেই করোনা সংক্রমণে রাশ টানতে রাতের বিধিনিষেধে আরও কড়াকড়ির নির্দেশ দিয়েছে নবান্ন। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের সব পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। নির্দেশনামায় বলা হয়েছে, প্রত্যেক বিধিভঙ্গকারীর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে পুলিশকে।নির্দেশে বলা হয়েছে, ফ্লাইং স্কোয়াডের মাধ্যমে রাতে নাকা চেকিং আরও অনেক বাড়াতে হবে। বড় রাস্তা থেকে অলিগলি, নজরদারি চালাতে হবে সর্বত্র। পুলিশি অভিযানে সামিল হতে হবে আবগারি দফতরের কর্তাদের।বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে পুলিশকে।  আন্তঃরাজ্য সীমানা এবং আন্তর্জাতিক সীমান্ত এলাকাতেও নজরদারি শুরু করতে হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget