এক্সপ্লোর

২ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দেওয়ার নির্দেশ! জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে পদক্ষেপ আরজি কর কর্তৃপক্ষের

প্রসূতি বিভাগ, ট্রমা কেয়ার ও জরুরি বিভাগে ঘুরে গরহাজির জুনিয়র ডাক্তারদের তালিকা তৈরি করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ও ডেপুটি সুপার

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশের কর্মবিরতি অব্যাহত। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করল হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, আন্দোলনকারীদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ২ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।  সব বিভাগীয় প্রধানদের ইন্টার্নদের জানিয়ে দিতে বলা হয়েছে যে কাজে না এলে তা গরহাজিরা হিসাবেই গণ্য করা হবে এবং সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।  

প্রসূতি বিভাগ, ট্রমা কেয়ার ও জরুরি বিভাগে ঘুরে গরহাজির জুনিয়র ডাক্তারদের তালিকা তৈরি করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ও ডেপুটি সুপার। সেই তালিকা স্বাস্থ্যভবনে পাঠানো হবে।  আজ সকাল ১১টা পর্যন্ত কারা কাজে যোগ দিয়েছেন, হাজিরা খাতায় তা খতিয়ে দেখেন হাসপাতালের আধিকারিকরা। এরপর তাতে সই করে দেন ভারপ্রাপ্ত সুপার।  হাসপাতালের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন মেডিক্যাল পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশ। এর প্রভাব পড়েছে পরিষেবায়। চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। 

১৬ দিন পরেও আরজি করে অচলাবস্থা অব্যাহত। অধ্যক্ষের ইস্তফার দাবিতে রিলে অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় আন্দোলনরত মেডিক্যাল পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশ। অন্যদিকে, হাসপাতালের পরিষেবা সচল রাখতে গতকাল বিভিন্ন ওয়ার্ড ও আউটডোরে ঘোরেন ডেপুটি সুপার ও ভাইস প্রিন্সিপ্যাল।

আন্দোলনের জেরে অচলাবস্থা চললেও, হাসপাতাল থেকে রেফার করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তাঁরা। জট কাটাতে গতকালও স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের তৈরি মেন্টর গ্রুপের সদস্যরা। অধ্যক্ষের পদত্যাগ, নিরপেক্ষ স্টুডেন্ট কাউন্সিল গঠন-সহ একাধিক দাবিতে গত ১৬ দিন রিলে অনশন করছেন আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশ।

আরও পড়ুন: East Medinipur : ঘরের সামনেই যেন উঠে এসেছে পুকুর ! নিম্নচাপের বৃষ্টিতে লক্ষ্মীপুজোয় দুর্ভোগের চিন্তা পটাশপুরবাসীর

আরও পড়ুন: Hooghly: গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে জলযন্ত্রণা হুগলির শ্রীরামপুর শহরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget