এক্সপ্লোর

'সিপিএমের সঙ্গে আঁতাঁত ছিল তাই কংগ্রেস ছেড়েছিলাম' কংগ্রেসকে কটাক্ষ মমতার

রবিবার নির্বাচনী প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কংগ্রেসের সঙ্গে সিপিএমের আন্ডার স্ট্যান্ডিং, বিজেপিরও আছে। এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানাতেও ছিল কংগ্রেস।

পার্থপ্রতিম ঘোষ, সমিত সেনগুপ্ত ও রঞ্জিৎ সাউ, কলকাতা: কংগ্রেস ছেড়েছিলাম। কারণ সিপিএমের সঙ্গে কংগ্রেসের আঁতাঁত ছিল। বিজেপির সঙ্গেও আছে। আজ ভবানীপুরের এই অভিযোগে কংগ্রেসকে বিঁধলেন তৃণমূল নেত্রী। জাতীয়স্তরে তৃণমূলই একমাত্র বিকল্প বলে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পাল্টা আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কটাক্ষ করেছে বিজেপিও। 

রবিবার নির্বাচনী প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কংগ্রেসের সঙ্গে সিপিএমের আন্ডার স্ট্যান্ডিং, বিজেপিরও আছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানাতেও ছিল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, '১৭০০ দল আছে, কংগ্রেস, বিজেপি, সিপিএম, + একটাই সর্বভারতীয় দল তৃণমূল, যারা মাথা নোয়ায় না।'

উপনির্বাচনের উত্তাপ! দেশের নজরে ভবানীপুর! শেষ রবিবাসরীয় প্রচারের মঞ্চ থেকে বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করতে ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা আরও বলেন, সিপিএমের বিরুদ্ধে লড়েছি। আমি কংগ্রেস ছেড়েছি। কংগ্রেসের সঙ্গে সিপিএমের আন্ডার স্ট্যান্ডিং আছে। এখনও আছে। বিজেপিরও আছে। ভবানীপুর থেকে মুর্শিদাবাদ, ভোট প্রচারের মঞ্চ থেকেও বারবার কংগ্রেসকে নিশানা করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এর প্রভাব কেন্দ্রে মোদি বিরোধী জোটের ওপর পড়বে না তো? অথচ বিধানসভা ভোটে জয়ের হ্যাটট্রিকের পরে দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন তৃণমূল নেত্রী। সেখানে ছিলেন রাহুল গান্ধীও। সংসদের বাদল অধিবেশনে মোদি সরকারকে চেপে ধরতে এককাট্টা হয় বিরোধীরা।  সেই সময় কংগ্রেসের ডাকা একাধিক বৈঠকে যোগ দেয় তৃণমূল।

ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থীও দেয়নি কংগ্রেস। তাহলে যারা ভবানীপুরের ভোটের ময়দানেই নেই, সেই কংগ্রেসকে এভাবে আক্রমণের কারণ কী? এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, সুযোগ বুঝে ফের বিরোধী ঐক্য নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, 'ভবানীপুরে কারা প্রার্থী দেয়নি সেটা মানুষ দেখেছে, কংগ্রেস কার সঙ্গে জোট করছে, আঁতাঁত আছে কি না, তা সবার কাছে পরিস্কার, গত নির্বাচনে কংগ্রেসকে শূন্য করে দিয়েছে মানুষ আগামী দিনে অধীর দা লোকসভার আসন বাঁচাতে তৃণমূলের হাত ধরতে পারে, এ নিয়ে বলতে পারি।'

এই প্রেক্ষাপটেই এদিন বিজেপি বিরোধী সর্বভারতীয় দলগুলিকে সরাসরি বার্তা দিয়ে সুর চড়ান অভিষেক। তিনি বলেন,  'মনে রাখবেন ভবানীপুরের ভোট আগামী দিন দিল্লিতে পরিবর্তনের জন্য। ১ লক্ষ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে না পারলে ভারত বাঁচবে না। জামানত বাজেয়াপ্ত হবে ওদের। জানবেন, যত সর্বভারতীয় দল রয়েছে তার মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস মেরুদন্ড বিক্রি করে না বশ্যতা স্বীকার করেনি।'

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, 'এই ভোটের ফলাফল কোনভাবেই জাতীয় স্তরে কোনো প্রভাব ফেলবে না। এই ভোট উনি নিজের স্বার্থে লড়ছেন। উনি যদি এতই আত্মবিশ্বাসী হোন তাহলে কেন রোজ মন্দির মসজিদে ঘুরে বেড়াচ্ছেন? কেন রোজ দফায় দফায় মিটিং করছেন?' পরবর্তী লোকসভা নির্বাচন ২০২৪-এ। তার আগে জাতীয় রাজনীতির স্রোত কোন দিকে বাহিত হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: 'কেঁদে কেঁদে ভোটভিক্ষা করছেন মমতা, না হলে মুখ্যমন্ত্রী হতে পারবেন না' নির্বাচনী প্রচারে কটাক্ষ রাহুল সিনহার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget