এক্সপ্লোর

SSKM Operation: সফল অস্ত্রোপচার, বেরোল শিশুর শ্বাসনালিতে আটকে থাকা কুলের বীজ

Surgery: পরিবার সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় গত এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল শিলিগুড়ির বাসিন্দা ১ বছর ১ মাসের অঙ্কিতা বর্মন।

সন্দীপ সরকার, কলকাতা: শ্বাসনালিতে আটকে কুলের বীজ। এসএসকেএমে (sskm) এক বছরের শিশুর সফল অস্ত্রোপচার। পরিবার সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় গত এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল শিলিগুড়ির বাসিন্দা ১ বছর ১ মাসের অঙ্কিতা বর্মন। সেখানে সিটি স্ক্যানে দেখা যায়, শিশুর ডানদিকের শ্বাসনালিতে কিছু আটকে রয়েছে। গতকাল এসএসকেএমের জরুরি বিভাগে এনে ব্রঙ্কোস্কোপি করে দেখা যায়, শ্বাসনালিতে আটকে রয়েছে কুলের বীজ। শিশুর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

কিছুদিন আগে আরেক শিশুর অস্ত্রোপচার করে এসএসকেএণম। তবে সে বার শেষ রক্ষা হয়নি। জটিল অস্ত্রোপচারের পরেরদিনই মৃত্যু হয় তার। এ দিন  সকালে খেলতে গিয়ে কাজলের কৌটো গিলে ফেলে নিউটাউনের (Newtown) বাসিন্দা রীতেশ বাগদি। প্রথমে বিধাননগর ও পরে এনআরএস হাসপাতাল (NRS Hospital) সঙ্কটাপন্ন শিশুকে ফিরিয়ে দেয়। পরে এসএসকেএমে অস্ত্রোপচার করে শ্বাসনালি থেকে বের করে আনা হয় কাজলের কৌটো।

চিকিত্সকরা অনুমান করেন, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল। দীর্ঘক্ষণ শ্বাসনালি আটকে থাকায় মস্তিষ্কে অক্সিজেন না পৌঁছনোয় শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়। অপারেশনের পর থেকেই ভেন্টিলেশনে ছিল ওই শিশু। পরদিন সকালে তার মৃত্যু হয়।

এর  আগে উত্তরপ্রদেশে একটি ঘটনা প্রকাশ্যে আসে। জানা যায়, মাত্র ১৬ ঘণ্টা। তারমধ্য়েই একশোটিরও বেশি চোখের অপারেশন করে ফেলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক ডাক্তার। ওই ডাক্তার এসপি সিং (SP Singh) প্রয়াগরাজের এমএলএন মেডিক্যাল কলেজের (MLN medical college) প্রিন্সিপ্যাল এবং রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির (regional institute of ophthalmology) ডিরেক্টর।  

২৫ ফেব্রুয়ারি বিনামূল্যে চোখ অস্ত্রোপচারের ওই শিবিরটি হয়েছিল। সেখানেই ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে পরপর অস্ত্রোপচার চলে। ১০৭ জনের ফ্যাকোমালসিফিকেশন (phacoemulsification) করা হয়। ভোর ৬টা থেকে শুরু হয়েছিল শিবির। চলে রাত সাড়ে দশটা পর্যন্ত। ওই সময়টা ধরে টানা একের পর এক অস্ত্রোপচার চলে। সবার অস্ত্রোপচারের পর চোখে লেন্সও বসানো হয়েছে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget