এক্সপ্লোর

Kolkata: ‘স্টোনম্যান’-এর কায়দায় জোড়াবাগানে পাথর দিয়ে মাথা থেঁতলে যুবককে খুনের চেষ্টা

ফুটপাথে ক্যাম্প খাট পেতে ঘুমিয়ে থাকার সময় যুবকের মাথায় ও মুখে ভারী কিছু দিয়ে আঘাত করে পালায় হামলাকারী...

ময়ুখ ঠাকুর চক্রবর্তী ও আবির দত্ত, কলকাতা: জোড়াবাগান থানা এলাকার বি কে পাল অ্যাভিনিউয়ে পাথর দিয়ে থেঁতলে যুবককে খুনের চেষ্টার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল গভীর রাতে ওই ঘটনা ঘটে। 

ফুটপাথে ক্যাম্প খাট পেতে ঘুমিয়ে থাকার সময় যুবকের মাথায় ও মুখে ভারী কিছু দিয়ে আঘাত করে পালায় হামলাকারী। এই ঘটনা উস্কে দিয়েছে স্টোনম্যানকাণ্ডের স্মৃতি।  

স্টোনম্যানকাণ্ডের ছায়া পড়ল জোড়াবাগান থানা এলাকার বি কে পাল অ্যাভিনিউয়ে। পুলিশ সূত্রে খবর, রাস্তার ধারে ক্যাম্পখাট পেতে শুয়ে থাকা যুবকের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে পালায় অজ্ঞাত পরিচয় আততায়ী। গুরুতর আহত যুবক ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

জোড়াবাগান থানা এলাকার বি কে পাল অ্যাভিনিউয়ে এই ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত ৩টে নাগাদ।  পুলিশ সূত্রে খবর, ২৬ বছরের ওমপ্রকাশ শর্মার বাবার ছোট হোটেল রয়েছে ফুটপাথের ধারে। অন্যান্যদিনের মতো মঙ্গলবার রাতেও হোটেলের বাইরে ক্যাম্পখাটে ঘুমিয়েছিলেন ওমপ্রকাশ। 

পুলিশ সূত্রে খবর, আচমকাই অজ্ঞাতপরিচয় আততায়ী তাঁর মাথায় ও মুখে ভারী কিছু দিয়ে আঘাত করে। যুবকের আর্তনাদ শুনে ছুটে এসে প্রতিবশীরা দেখেন, তাঁর মুখ ও মাথা রক্তাক্ত।

স্থানীয় বাসিন্দারাই খবর দেন জোড়াবাগান থানায়। পুলিশ ওই যুবককে উদ্ধার করে প্রথমে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

জোড়াবাগান থানা ছাড়াও লালবাজারের হোমিসাইড শাখা ও সায়েন্টিফিক উইং তদন্তে নেমেছে। খুনের চেষ্টার অভিযোগে দায়ের হয়েছে মামলা।  

এই ঘটনা উস্কে দিয়েছে স্টোনম্যানকাণ্ডের স্মৃতি।  ১৯৮৯ সালে কলকাতার বিভিন্ন ফুটপাথে ১৩ জন গৃহহীন ব্যক্তি স্টোনম্যানের শিকার হন। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাঁদের।

এর আগে, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসেও, একইভাবে এক মহিলাকে ‘স্টোনম্যান’-এর কায়দায় মাথা থেঁতলে খুন করা হয়েছিল। দেহ উদ্ধার হয়েছিল ময়দান চত্বরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget