এক্সপ্লোর

Kolkata: ট্যাংরায় বিকট শব্দে বিস্ফোরণ, ভেঙে পড়ল বাড়ি, অল্পের জন্য রক্ষা বাসিন্দাদের

সোমবার সকাল ১০টা নাগাদ ট্যাংরা থানা এলাকার বৈশালীতে একটি বাড়িতে এভাবেই বিস্ফোরণ ঘটে।  অভিঘাত এতটাই বেশি ছিল যে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ৫টি বাড়ি।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ট্যাংরা (Tangra, Kolkata) থানা এলাকার বৈশালীতে বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ি। সে সময় বাড়িতে কেউ না থাকায় রক্ষা পান বাসিন্দারা(Locals)। ফরেন্সিক দলের অনুমান, ভেপার ক্লাউড এক্সপ্লোশনের কারণেই ওই ঘটনা ঘটেছে।

সকালের ব্যস্ত সময় আচমকা বিকট শব্দে ঘটল বিস্ফোরণ( Vapor Cloud Explosion)।  ভেঙে পড়ল বাড়ি।  উড়ে গেল একতলা বাড়ির অ্যাসবেসটসের চাল (House damage)।  পাঁচিল ভেঙে হেলে পড়ল পাশের বাড়ির দেওয়ালে। 

সোমবার সকাল ১০টা নাগাদ ট্যাংরা থানা এলাকার বৈশালীতে একটি বাড়িতে এভাবেই বিস্ফোরণ ঘটে।  অভিঘাত এতটাই বেশি ছিল যে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ৫টি বাড়ি। বাড়ির কেউ ঘটনার সময় না থাকায় তাঁরা রক্ষা পান। বাড়ির মালিকের দাবি, গ্যাস সিলিন্ডারে (LPG Cycinder) বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বাড়ির মালিক  নিমাই দাস বলেছেন, বিস্ফোরণের সময় কেউ বাড়িতে ছিল না। আমি রান্না বসিয়ে বাইরে গেছিলাম। তখনই বিস্ফোরণ ঘটে।

জনবসতি এলাকায় এই বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ায়।  প্রতিবেশীরা জানিয়েছেন, বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে। তাঁরা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

তবে পুলিশ যখন আসে, তখন দেখা যায় গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ অক্ষত।  ঘটনাস্থলে আসে ফরেন্সিক টিমও। ফরেন্সিক আধিকারিক তন্ময় মুখোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষা করে দেখলাম, গ্যাস সিলিন্ডারের কোনও ক্ষতি হয়নি। যেটা হয়েছে তাকে বলে ভেপার ক্লাউড এক্সপ্লোশন(Vapor Cloud Explosion)। সিলিন্ডারের রেগুলেটরে সমস্যা ছিল।

বিশেষজ্ঞদের মতে, ভেপার ক্লাউড এক্সপ্লোশন হল, যখন প্রচুর দাহ্য বাস্প বা পদার্থ বাতাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। তখন বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে।  বিস্ফোরণের অভিঘাতের প্রভাব পড়তে পারে অনেক দূর পর্যন্ত। ট্যাংরায় এই ঘটনাই ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে ফরেন্সিক বিভাগের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

আরও পড়ুন- Madhyamik 2022 Syllabus: ২০২২-এর মাধ্যমিকের সিলেবাসে ত্রিকোণমিতি, বাম ও শ্রমিক আন্দোলন বাদ নিয়ে বিতর্ক

আরও পড়ুন-   https://bengali.abplive.com/district/madhyamik-2022-trigonometry-left-labor-movement-dropped-from-syllabus-sparks-controversy-832177

 

সেরা শিরোনাম

News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget