এক্সপ্লোর

Kolkata Unlock:সচেতনতার জন্য কোথাও ‘শোলে’, কোথাও ‘দামিনী’র সংলাপ, ৪৫ দিন পর খুলল শপিং মল

এসবই আসলে মলে আসা ক্রেতাদের সচেতন করার জন্য। বুধবার থেকে খুলল অ্যাক্রোপলিস মল। ঢোকা-বেরোনোর জন্য আলাদা গেট রয়েছে। হাত ধোয়ার জন্য চারটে জায়গায় ৮টা কল লাগানো হয়েছে। থার্মাল স্ক্রিনিংয়ের পর মিলছে ভিতরে ঢোকার অনুমতি। কোভিড বিধি মেনে চলছে কেনাকাটা।

কলকাতা: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে রাজ্যে চলছে বিবিনিষেধ। তবে গত সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিধিনিষেধের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলেও কিছু কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, ৪৫ দিন পর আজ থেকে খুলেছে শপিং মল। ক্রেতাদের সচেতনতা বাড়াতে অভিনব পন্থা গ্রহণ করা হয়েছে শপিং মলের পক্ষ থেকে।    কোথাও শোলের গব্বর সিং, কোথাও আবার দামিনীর সানি দেওলের বিখ্যাত ডায়লগ লেখা। কোথাও লেখা মজার ছড়া। এসবই আসলে মলে আসা ক্রেতাদের সচেতন করার জন্য। বুধবার থেকে খুলল অ্যাক্রোপলিস মল। ঢোকা-বেরোনোর জন্য আলাদা গেট রয়েছে। হাত ধোয়ার জন্য চারটে জায়গায় ৮টা কল লাগানো হয়েছে। থার্মাল স্ক্রিনিংয়ের পর মিলছে ভিতরে ঢোকার অনুমতি। কোভিড বিধি মেনে চলছে কেনাকাটা।
কর্তৃপক্ষ বলেছে, এখন খুব একটা ক্রেতা নেই। আজ জামাইষষ্ঠী। বিকেলের দিকে কিছু ক্রেতা আসতে পারেন বলে আশা করছে কর্তৃপক্ষ।
আজ থেকে খুলল  সাউথ সিটি মল। করোনা আবহে যথেষ্ট সতর্কতা মেনেই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। এছাড়া, কোভিড বিধি মেনে নির্দিষ্ট সংখ্যক ক্রেতাকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। মল খোলার আগে গোটা চত্বর ও সমস্ত দোকান স্যানিটাইজ করা হয়। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল।
সোমবার রাজ্যে করোনা বিধিনিষেধ সংক্রান্ত নতুন একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। আগের নিয়মেই আপাতত বন্ধ থাকছে স্পা, জিম। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাস্তায় বেরনো যাবে না। বন্ধ থাকছে বাস, লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবাও। তবে, ট্রেন-বাস-নেট্রো বন্ধ থাকলেও, ৩০ জুন সন্ধে ৬টা পর্যন্ত বিধিনিষেধে একগুচ্ছ ছাড় ঘোষণা করেছে সরকার। এরইমধ্যে আজ থেকে  স্পেশ্যাল মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। আপাতত ছয় জোড়া স্পেশ্যাল মেট্রো চলবে। আগের মতোই মেট্রোর কর্মীরা ছাড়াও জরুরী পরিষেবার সঙ্গে যুক্তরা এতে উঠতে পারবেন।
সরকারের নির্দেশিকা অনুযায়ী, আজ ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত
২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস চালু হয়েছে।
সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা  বেসরকারি সংস্থা।
সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা  বাজার ও দোকান।
অন্যান্য দোকান খোলা সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। 
বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত, রেস্তোরাঁ, বার ও হোটেল খোলার অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন।
এ ছাড়া সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত শপিং মল খোলা থাকছে। তবে একসঙ্গে ৩০ শতাংশর বেশি ক্রেতা মলে থাকতে পারবেন না।
সিনেমা-সিরিয়ালের কথা মাথায় রেখে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৫০ জন অভিনেতা-কর্মী নিয়ে শ্যুটিংয়ে ছাড় দেওয়া হয়েছে।
ছাড় মিলেছে দর্শক শূন্য স্টেডিয়ামে খেলাধুলোর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget