এক্সপ্লোর

Kolkata Water Contamination:  আলিপুর মহিলা জেলে গত ২৪ ঘণ্টায় ডায়েরিয়ায় আক্রান্ত ৪ মহিলা, ২ শিশু

রাস্তা খুঁড়ে পানীয় জলের পাইপলাইনে লিক খোঁজার কাজ চলছে

সন্দীপ সরকার, কলকাতা: ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ড ও  ৭৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলিপুর মহিলা জেলে ডায়েরিয়ার প্রকোপ অব্যগত।  আলিপুর মহিলা জেলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন।  তাঁদের মধ্যে চারজন মহিলা ও ২টি শিশু।
 
এই নিয়ে আলিপুর মহিলা জেলের ১২ জন হাসপাতালে চিকিত্‍সাধীন।  ২ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে জেলে ফিরেছেন। ১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সেখানে আক্রান্ত হন ১১ জন। বিচারাধীন বন্দির ২ শিশুসহ ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ৭ জন শম্ভুনাথ পণ্ডিতে এবং ২ শিশু চিত্তরঞ্জন শিশু সদনে ভর্তি। 

পুরসভার এক আধিকারিক জানান, হ্যালোজিন ট্যাবলেট, ৫০০ ওআরএস মহিলা সংশোধনাগারে দেওয়া হয়েছে। পাম্প করে জল  তুলে ফেলা হয়েছে। 

জল দূষণের আতঙ্ক ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ভবানীপুরে কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের শশীশেখর বসু রোডে। 

 

 

স্থানীয় সূত্রে দাবি, এখনও ডায়েরিয়ার প্রকোপ রয়েছে, ৭৩ ও ৭৪ নম্বর ওয়ার্ডে।  এই দুটি ওয়ার্ডের প্রায় ৫৫ জন  আক্রান্ত হয়েছেন ডায়েরিয়ায়।  

মৃত্যু হয়েছে ২ জনের। অনেকে হাসপাতালে ভর্তি। অনেকে আবার বাড়িতে থেকেই চিকিত্‍সা করছেন। 

এখনও পুরসভার জলে দুর্গন্ধ।  সেই জল ব্যবহার করছেন না বাসিন্দারা।  পুরসভার জলের গাড়ি এবং কেনা জলই ভরসা তাঁদের।  

আজও সেখানে জায়গায় জায়গায় রাস্তা খুঁড়ে পানীয় জলের পাইপলাইনে  লিক খোঁজার কাজ চালাচ্ছে পুরসভা। 

আরও পড়ুন:

পুরসভার দূষিত জল খেয়ে ভবানীপুর, আলিপুর মহিলা জেলে ২ জনের 'মৃত্যু'

৭৩ নম্বর ওয়ার্ডে পুরসভার কর্মী আবাসনের ৬ টি রিজার্ভার পাম্প কের জল ফেলে দেওয়া হয় নিকাশী নালা পরিস্কার করা হচ্ছে, পুরসভার কলের জল পান করতে বারণ করা হয়েছে, এখন পুরসভার জলের গাড়ি সঙ্কট মেটাচ্ছে।

গতকাল এলাকা থেকে পানীয় জলের যে নমুনা নেওয়া হয়েছিল, আজ তাঁর রিপোর্ট আসার সম্ভাবনা।  

এর আগে, সোমবার রাত ৮টা নাগাদ চিত্তরঞ্জন শিশু সদন হাসপাতালে মৃত্যু হয় বছর চারেকের এক শিশুর। 

 

 

পরিবারের অভিযোগ, ১২ তারিখ শিবরাত্রির প্রসাদ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে সে। যে প্রসাদ তৈরিতে পুরসভার কলের জলই ব্যবহার করা হয়েছিল। 

১৩ তারিখ অবস্থার অবনতি হলে তাকে চিত্তরঞ্জন শিশু সদনে ভর্তি করা হয়। আইসিইউতে রেখে চলছিল চিকিৎসা। 

ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যাটা নয় নয় করে ৫০ ছুঁয়েছে। শম্ভুনাথ পণ্ডিত, ন্যাশানাল মেডিক্যাল থেকে শহরের নানা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

দূষিত জল খেয়ে এখনও পর্যন্ত দু’জন প্রাপ্ত বয়স্কের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।  কিন্তু, তা নিয়ে অদ্ভূত ও চাঞ্চল্যকর দাবি শোনা গেছে স্থানীয় বিদায়ী কাউন্সিলরের গলায়। রতন মালাকারের দাবি, মদ খাওয়ার ফলেই মৃত্যু হয়েছে। তাঁর দাবি অবশ্য মানতে নারাজ চিকিৎসকমহল।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget