এক্সপ্লোর

Kunal on Suvendu: তৃণমূলের জন্য পয়া! কর্মীদের ‘লাফিং শুভেন্দু’ সঙ্গে রাখার পরামর্শ কুণালের

Kunal on Suvendu: সতীর্থ শুভেন্দুর উদ্দেশে অভিনব কায়দায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল। এ দিন নিজের টুইটার হ্যান্ডলে লাফিং বুদ্ধের আদলে শুভেন্দুর মুখ বসানো একটি মূর্তির ছবি পোস্ট করেন কুণাল।

কলকাতা: তৃণমূল ছেড়ে চলে গেলেও, এখনও দলের জন্য পয়া শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)! তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) অন্তত তেমনই মনে করেন। তাই বকেয়া চার পৌরসভা কেন্দ্রে দল ব্যাপক জয়লাভ করার পরই তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকদের লাফিং বুদ্ধের সংস্করণে তৈরি ‘লাফিং শুভেন্দু’র মূর্তি সঙ্গে রাখার পরামর্শ দিলেন তিনি।

সোমবার রাজ্যের চার পৌরসভার ভোটে বিপুল সমর্থনে জয়ী হয়েছে তৃণমূল। তবে বিজেপি-র (BJP) দাবি, রাজ্য নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের জন্যই সবুজ ঝড় সম্ভব হয়েছে। তাই কমিশনের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতের (Calcutta Hugh Court) দৃষ্টি আক্রষণ করেছে তারা। এমনকি বিধাননগর পৌরসভায় ১০ হাজার মানুষ ভোট দিতে পারেননি বলে অভিযোগও করেছেন শুভেন্দু। তাঁদের দিয়ে আদালতে পিটিশন দায়ের করাবেন বলে জানিয়েছেন।

এ সবের মধ্যেই প্রাক্তন সতীর্থ শুভেন্দুর উদ্দেশে ব্য়ঙ্গাত্মক সুরে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল। এ দিন নিজের টুইটার হ্যান্ডলে লাফিং বুদ্ধের আদলে শুভেন্দুর মুখ বসানো একটি মূর্তির ছবি পোস্ট করেন কুণাল। তাতে লেখেন, ‘তৃণমূলের প্রার্থী-সমর্থক রয়েছেন যাঁরা, লাফিং বুদ্ধের বদলে লাফিং শুভেন্দুর এই মডেলটি রাখতে পারেন তাঁরা। যেখানেই এর মুখটি দেখা যাবে, সেখানেই তৃণমূল বিপুল ভাবে জিতবে। তৃণমূল পরিবারের সাফল্য, আনন্দ, সমৃদ্ধির জন্য এই জিনিসটি আপাতত দারুণ কার্যকর।’

আরও  পড়ুন: BJP High Court Case : 'পক্ষপাতিত্ব করছে কমিশন' হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি BJP র

এবিপি আনন্দকে ফোনে কুণাল আরও বলেন, ‘‘লাফিং শুভেন্দুর মডেল তৃণমূলের জন্য পয়া এবং বিনোদনমূলক। যেখানেই দেখা যাবে, সেখানেই বিপুল ভোটে জিতবে তৃণমূল।’’

সোমবার চার পৌরসভা কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশের পর মঙ্গলবারই কলকাতা হাই কোর্টে গিয়েছে বিজেপি। তাদের অভিযোগ, সরকারের বিভিন্ন প্রকল্প চালিয়ে নিয়ে যেতে অনুমতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।  প্রচারে সেগুলিকেই হাতিয়ার করছে শাসক দল। নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ জানায় তারা।  রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দ্রুত শুনানির দাবি করে।

তাতে সায় দিয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় শুনানিতে রাজি হয়েছে আদালত। সেই আবহেই এ দিন বিধাননগর থেকে অনেকে ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেন শুভেন্দু। জানান, এমন ১০ হাজার মানুষের তালিকা রয়েছে তাঁর কাছে। পেশায় চিকিৎসক, আইনজীবী, শিক্ষক সকলে তাঁর সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন, ভোট দিতেই পারেননি তাঁরা। তাঁদের দিয়ে তাই আদালতে জনস্বার্থ মামলা দায়ের করানো হবে বলে জানান শুভেন্দু। 

কিন্তু কুণালের বক্তব্য, ‘‘সব মানুষ ভোট দেন না। তাই ভোট না দেওয়াকে, দিতে না দেওয়া বলাটা হাস্যকর।’’ কমিশন হাই কোর্ট নয়, শুভেন্দু বিমানের টিকিট কেটে সরাসরি রাষ্ট্রপুঞ্জে গিয়ে অভিযোগ জানাতে পারেন বলেও কটাক্ষ  করেন কুণাল। একই সঙ্গে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের দ্বন্দ্বকে খুঁচিয়ে প্রশ্ন ছুড়ে দেন, ‘‘শুভেন্দু জয়প্রকাশ মজুমদারের ভোটের হিসেবটা রেখেছে তো!’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget