এক্সপ্লোর

BJP High Court Case : 'পক্ষপাতিত্ব করছে কমিশন' হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি BJP র

BJP High Court Case : রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দ্রুত শুনানির আর্জি জানানো হল দলের তরফে।

সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস ও রাজীব চৌধুরী, কলকাতা :  পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল বিজেপি।  রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দ্রুত শুনানির আর্জি জানানো হল দলের তরফে। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।

বুধবার, সকাল সাড়ে ১০টায় শুনানি হওয়ার কথা। বিজেপির অভিযোগ, সরকারের বিভিন্ন প্রকল্প চালিয়ে নিয়ে অনুমতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।  প্রচারে সেগুলিকেই হাতিয়ার করছে শাসক দল। সেইসঙ্গে বিজেপির অভিযোগ, যাঁরা নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করতে পেরেছেন, তাঁদেরও মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে।  

এদিকে, বিজেপি সূত্রে খবর, তাদের হয়ে পুর মামলায় সওয়াল করবেন প্রাক্তন সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার।  মোদি জমানার প্রথম দিকে, ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত রঞ্জিত কুমার সলিসিটর জেনারেল পদে ছিলেন।  

৪ পুরসভার নির্বাচনে বিরোধীদের হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। কোনও পুরসভাতেই দুই অঙ্কে পৌঁছতে পারেনি বিরোধীরা। চার পুরসভার নির্বাচন নিয়ে ফের কলকাতা হাইকোর্টে যায় বিজেপি। ইতিমধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে তারা। 

বিজেপির অভিযোগ, ৪ পুরসভার নির্বাচনে গণতন্ত্রের হত্যা হয়েছে। এর আগে ১০ ফেব্রুয়ারি পুরভোটে বাহিনী সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, বাহিনীর প্রয়োজন নেই বলে জানিয়ে দেওয়ার পরে, কোথাও যদি গোলমাল হয়, তা হলে তার দায় রাজ্য নির্বাচন কমিশনারের। এরপর শনিবার পুরভোটের দিন বিধাননগর থেকে আসানসোলে ওঠে ভুয়ো ভোটের অভিযোগ! আসানসোলে বোমাবাজি ও গুলি চালানোরও অভিযোগ ওঠে। 

এই প্রেক্ষাপটে বিজেপির অভিযোগ, ৪ পুরসভার ভোটে ব্যাপক সন্ত্রাস হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্য নির্বাচন কমিশন বিধিভঙ্গ করেছে। এ নিয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার দাবি করেন, ‘‘নির্বাচন কমিশন ধৃতরাষ্ট্রের মতো কাজ করেছে। তারা কেন্দ্রীয় বাহিনী নেবে না আমরা জানি। কারণ, রাজ্য সরকার বারণ করেছে।’’

অন্যদিকে ‘সাময়িক বরখাস্ত’ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘এই পরাজয়ের পর কে পদত্যাগ করবেন, ঠিক করুন। অসহায় মজুমদার, টুইটার মালব্য, আপনারা বসে ঠিক করুন কারা এই হারের দায় নিয়ে পদত্যাগ করবেন। ভোটের ফল ভাল হলে তার কৃতিত্ব আপনারাই নিতেন। পরাজয়ের দায়ভারও আপনাদের নিতে হবে।'' 

২৭ ফেব্রুয়ারি রাজ্যের শতাধিক পুরসভার ভোট রয়েছে।   সেই ভোটেও সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি। পুরভোট নিয়ে ফের আদালতের দ্বারস্থ বিজেপি। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget