এক্সপ্লোর

Metro Rail Service Update: বাড়ছে মেট্রো রেলের সংখ্যা, কোথায় কোথায় বদল দেখে নিন

২৫ ডিসেম্বর থেকে প্রতি শনিবার আরও ১০টি মেট্রো। ২২০ টির বদলে প্রতি শনিবার চলবে ২৩০ টি রেক। সোম থেকে শুক্রবার ২৭২ টির বদলে চলবে ২৭৬ টি রেক। 

কলকাত: ২৫ ডিসেম্বর থেকে প্রতি শনিবার আরও ১০টি মেট্রো। ২২০ টির বদলে প্রতি শনিবার চলবে ২৩০ টি রেক। সোম থেকে শুক্রবার ২৭২ টির বদলে চলবে ২৭৬ টি রেক। 

করোনার কাঁটা পেরিয়ে পুনরায় চেনা ছন্দে ফিরছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro)। এতদিন স্মার্টকার্ডে পরিষেবা চললেও ইতিমধ্যেই জনসাধারণের জন্য চালু করা হল টোকেন পরিষেবা। গত বৃহস্পতিবার থেকে কলকাতা মেট্রোয় ফিরছে টোকেন পরিষেবা। 

করোনা অতিমারীর আবহে মেট্রো কর্তৃপক্ষ টোকেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। দফায় দফায় মেট্রো পরিষেবা চালু হলেও কেবলমাত্র স্মার্ট কার্ড থাকলেই পাতালরেল সফর সম্ভব ছিল। পরবর্তীকালে করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার পরও একই নিয়ম বজায় থাকে। প্রথমে জরুরী প্রয়োজনে যাতায়াতের জন্য এবং ধীরে ধীরে সাধারণ মানুষের জন্য মেট্রো চালু হলেও, টোকেন পরিষেবা চালু হয়নি। কর্তৃপক্ষের বক্তব্য ছিল, টোকেন যেহেতু হাতবদল হয় তাতে সংক্রমণের আশঙ্কা বাড়ে। 

কিন্তু প্রথম থেকেই সাধারণ মানুষ টোকেন পরিষেবা চালুর পক্ষেই ছিল। এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে মেট্রোয় লোকসংখ্যাও বাড়ছে। করোনা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে থাকায় সমস্ত দিক খতিয়ে দেখে টোকেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। 

২০২০ সালের মার্চ মাসে বন্ধ হয়ে যায় টোকেনের ব্যবহার। এর পর ২৫ নভেম্বর, ২০২১, পুনরায় টোকেন পরিষেবা চালু করা হয়। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এখনও স্মার্টকার্ড ব্যবহারেই জোর দেওয়া হচ্ছে। যাঁরা প্রতিদিন মেট্রোয় যাতায়াত করেন, তাঁদের স্মার্টকার্ড ব্যবহার করারই অনুরোধ জানানো হয়েছে। এতে সংক্রমণের ভয় কম থাকে।

কিছুদিন আগেই কলকাতা ও শহরতলির বাসিন্দাদের জন্য সুখবর নিয়ে আসে কলকাতা মেট্রো। গত ২০ নভেম্বর থেকে শনিবার ও রবিবারেও সাধারণ যাত্রীদের জন্য মেট্রো রেল পরিষেবা চালু হয়েছে। গত ১৩ নভেম্বর মেট্রো রেল কর্তৃপক্ষ এই ঘোষণা করে। যাত্রীদের করোনাবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মেট্রো রেল কর্তৃপক্ষ আরও জানায়, শনিবার সারাদিনে ২১৪টির বদলে চলবে ২০০টি মেট্রো। প্রথম ট্রেন ছাড়বে সকাল সাতটায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। সকালে ও সন্ধেবেলা যখন বেশি ভিড় থাকে, সেই সময় সাত মিনিট অন্তর পাওয়া যাবে ট্রেন।  

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget