এক্সপ্লোর

Narada Case Updates: আজকের মতো শুনানি শেষ, পরের শুনানি বুধবার

এখনও নারদকাণ্ডে হেভিওয়েটদের জামিন সংক্রান্ত মামলার নিষ্পত্তি হল না

কলকাতা: প্রায় আড়াই ঘণ্টা ধরে সওয়াল-পর্ব চলার পর আজকের মতো শেষ হয়ে যায় নারদকাণ্ডের শুনানি। এখনও নারদকাণ্ডে হেভিওয়েটদের জামিন সংক্রান্ত মামলার নিষ্পত্তি হল না।  শুক্রবারের মত কলকাতা হাইকোর্টে নারদ মামলার শুনানি শেষ। মঙ্গলবার ছুটি নেবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। বুধবার ফের বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি। 

নারদকাণ্ডের শুনানিতে বুধবার পর্যন্ত হাইকোর্টে মামলা স্থগিতের আর্জি জানিয়েছিল সিবিআই। সেই আর্জি খারিজ হয়ে যায়। হাইকোর্টে শুরু হয় নারদকাণ্ডের শুনানি।

শুনানিতে প্রথমেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল মন্তব্য করেন, ‘আগে আমাদের বিষয়টি বুঝে নিতে দিন।’ হাইকোর্টে সওয়াল সলিসিটর জেনারেল তুষার মেহতা তাঁর সওয়ালে বলেন, ‘সিবিআই দফতরে জমায়েত করেছিলেন মুখ্যমন্ত্রী। সিবিআই দফতর লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। একইসঙ্গে আদালতে রাজ্যের কয়েকজন মন্ত্রী চলে গিয়েছিলেন। পরিকল্পিত ভাবে গ্রেফতারি এড়ানোর চেষ্টা হয়েছিল। ধৃতদের আদালতে পেশ এড়াতেই সবকিছু করা হয়।’

‘গত সোমবার কি এই আবেদনই করেছিল সিবিআই?’ তদন্তকারী সংস্থার আইনজীবীকে প্রশ্ন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।  
বিচারপতি সৌমেন সেন সলিসিটর জেনারেলকে প্রশ্ন করেন, ‘আপনাদের সোমবারের আর্জিতে বলা হয়েছিল মুখ্যমন্ত্রী বাধা সৃষ্টি করছেন। মুখ্যমন্ত্রী-নেতারা বাধা সৃষ্টি করছেন, তাই আদালতের হস্তক্ষেপ প্রয়োজন, তাই তো?’ বিচারপতি সৌমেন সেন তুষার মেহতার কাছে আরও জানতে চান, ‘আপনারা কি চান এই চারজন নিম্ন আদালতে যে জামিনের আবেদন করেছেন তাও আমরা শুনব?’

তখন সলিসিটর জেনারেল বলেন, ‘যদি মামলা হাইকোর্টে স্থানান্তরের আবেদন হাইকোর্ট মঞ্জুর করে তাহলে আমাদের জামিনের শুনানিতে অসুবিধা নেই।’ তুষার মেহতা তাঁর সওয়ালে আরও বলেন, ‘চার্জশিট পেশ হয়ে গিয়েছে। অনলাইনে চার্জশিট পেশ করেছি।’ তখন হাইকোর্টে সওয়াল অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তাঁর সওয়ালে বলেন, ‘আমরা গ্রিন করিডর করে কোর্টে নিয়ে গিয়েছি। এটা তাঁদের ইচ্ছা তাঁরা কীভাবে চার্জশিট পেশ করবেন।’

এরপর বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় জানতে চাইলেন ‘নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার কী অবস্থা?’ তখন নেতা-মন্ত্রীদের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি পাল্টা সওয়াল করেন, ‘যাঁরা ১৭মে জামিন পেলেন, হাইকোর্ট স্থগিত করল, তাঁরা জামিনে মুক্ত থাকার অধিকার পাবেন কীনা সেটাই মেগা ইস্যু।’

অভিষেক মনু সিঙ্ঘভি তাঁর সওয়ালে বলেন, জামিন স্থগিতের সময় ধৃতদের বক্তব্য কেন শোনা হল না? সিবিআই গত সোমবারের ঘটনায় যে অভিযোগ তুলছে তার ৯৫ শতাংশই ঘটেনি।’

এই প্রেক্ষিতে সলিসিটর জেনারেলকে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় প্রশ্ন করেন, ‘২০১৩ সালে মামলা শুরু হয়েছে। ৭ বছর ধরে আপনারা গ্রেফতারের প্রয়োজন মনে করলেন না? গ্রেফতারির পর তাঁরা যখন জামিন পেলেন তখন খারিজের জন্য ব্যস্ত হয়ে গেছেন।’

সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি সৌমেন সেন মন্তব্য করেন, ‘সিআরপিসি ৪০৭ নম্বর ধারায় বিস্তৃত ক্ষমতা রয়েছে। নিম্ন আদালতে জামিন খারিজ নিয়েও আলোচনার সুযোগ রয়েছে। আপনারা শুধু সেদিনের ঘটনাক্রম ব্যাখ্যা করে আদালতে এসেছিলেন।’

নেতা-মন্ত্রীদের আইনজীবী সিদ্ধার্থ লুথরা তাঁর সওয়ালে বলেন, ‘শুধুমাত্র চিঠির ভিত্তিতে জামিনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় সুবিচার হয়নি। ধৃতদের বলার সুযোগ দেওয়া হয়নি। তাঁর প্রশ্ন, সিআরপিসি-র ৪০৭ ধারায় এভাবে জামিনের ওপর স্থগিতদাশ কি দেওয়া যায়?’

হেভিওয়েটদের আইনজীবীর উদ্দেশে বিচারপতি সৌমেন সেন প্রশ্ন করেন, ’আপনি বলছেন, ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের নির্দেশের কপি দেখেনি?’ উত্তরে হেভিওয়েটদের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, না। পাল্টা, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, ’চূড়ান্ত নির্দেশ দেওয়ার আগে নির্দেশনামার কপি দেখেছি আমরা।’ 

এর কিছুক্ষণ পর, নারদ-মামলার শুনানি আজকের মত শেষ হয়ে যায়। মঙ্গলবার ছুটি নেবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। ফলে, বুধবার ফের শুনানি হবে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Aishe Ghosh: ‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..
‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
Suvendu Adhikari : 'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget