এক্সপ্লোর

লালগ্রহে প্রাণের সন্ধানে Perseverance, নাসার মঙ্গলযানে শামিল এই বাঙালিও

মঙ্গল গ্রহে গবেষণার জন্য রেখে আসা হবে একটি মাইক্রোচিপ। সেখানেই থাকবে শৌনক-সহ সকল যাত্রীর নাম ঠিকানা। শুধু তাই নয়, এই ভার্চুয়াল সফরের জন্য রীতিমতো তাদেরকে বোর্ডিং পাসও পাঠিয়েছে নাসা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আর কয়েক ঘণ্টার মধ্যে মঙ্গল গ্রহে অবতরণ করার কথা নাসার মঙ্গলযান Perseverance-এর। আজ পর্যন্ত এত বড় যান মঙ্গলে কখনও পাঠানো হয় নি। আর সেই মঙ্গলযানের সঙ্গে জড়িয়ে গেল বাঙালি যুবকের নাম। শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাস। বেশ কয়েক বছর ধরে গুগল ম্যাপের লোকাল গাইড হিসেবে কাজ করছেন। বছরদুয়েক আগে নাসা জানায়, মঙ্গলযাত্রার এই পর্বে যারা ভার্চুয়াল যাত্রী হিসেবে নাম নথিভুক্ত করতে চান তাদের নাম নথিভুক্তকরণ শুরু হচ্ছে। সেখানেই আবেদন জানান শৌনক। পরে নাসার তরফে তাঁকে ইমেল করে জানানো হয়, বিশ্বজুড়ে এক কোটিরও বেশি মানুষের সঙ্গে তার নামও সংযোজিত হচ্ছে ভার্চুয়াল যাত্রী তালিকায়। মঙ্গল গ্রহে গবেষণার জন্য রেখে আসা হবে একটি মাইক্রোচিপ। সেখানেই থাকবে শৌনক-সহ সকল যাত্রীর নাম ঠিকানা। শুধু তাই নয়, এই ভার্চুয়াল সফরের জন্য রীতিমতো তাদেরকে বোর্ডিং পাসও পাঠিয়েছে নাসা।

মঙ্গল গ্রহের যে অংশে Perseverance অবতরণ করবে, তার নাম ‘জেজেরো ক্রেটার’। যা লালগ্রহের একটি শুকনো সরোবর এলাকা। অবতরণের সময়টিই এই অভিযানের সবচেয়ে কঠিন অংশ বলে মানছেন নাসার বিজ্ঞানীরা। সাত মিনিটের এই সময়টিকে Seven Minutes of Terror বলেও অভিহিত করছেন বিজ্ঞানীরা। তবে Perseveranceএর মধ্যেও রাখা হয়েছে উন্নততর নেভিগেশন ব্যবস্থা। যার ফলে মঙ্গলপৃষ্ঠ ছোঁয়ার আগে সে নিজেই ছবি তুলে নিরাপদ অবতরণের জায়গা খুঁজে নিতে পারবে।


লালগ্রহে প্রাণের সন্ধানে Perseverance, নাসার মঙ্গলযানে শামিল এই বাঙালিও

নাসার অন্যতম ডিরেক্টর লোরি গ্লেজের কথায়, "যদি কেউ মনে করেন এই অভিযান জটিল, সেক্ষেত্রে তার ধারণা ঠিক। কেউ যদি মনে করেন এই অভিযান কঠিন, তিনি অবশ্যই সঠিক।" মঙ্গলে কখনও প্রাণের সম্ভাবনা ছিল কিনা, তা অনুসন্ধান করা অবশ্যই Perseverance-এর অন্যতম কাজ। পাশাপাশি Perseverance মঙ্গলে রেখে আসবে ৪৩টি টেস্ট টিউব। যা মঙ্গলগ্রহ থেকে পাথর ও ধূলিকণা সংগ্রহ করবে। ২০২৬ সালে নাসার পরবর্তী অভিযানে সেই টেস্ট টিউবগুলি পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে মঙ্গল গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার সম্ভাবনা দেখছে নাসা।

তবে তার আগে প্রয়োজন সফল অবতরণ। যা নিয়েই ব্যস্ত নাসার বিজ্ঞানীরা। ভারতীয় সময় রাত আড়াইটে নাগাদ অবতরণ হওয়ার কথা Perseverance-এর। আর শ্রীরামপুরে বসে সেই নিয়ে বেশ উত্তেজিত শৌনক দাস। রাত জেগে নিজের নাম সম্বলিত মঙ্গলযানের সাফল্য দেখার অপেক্ষায় তিনি। আর হবেন নাই বা কেন, নাসার আরও একটি প্রকল্পের অংশীদার হয়ে ইতিমধ্যেই মঙ্গলগ্রহে জমিও কিনে ফেলেছেন তিনি। সেই জমির গ্রহে আগামী কয়েকদিন দাপিয়ে বেড়াবে Perseverance। এটুকুই আশা বঙ্গতনয়ের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: মুখ্যমন্ত্রীর আচরণে দুঃখিত রাষ্ট্রপতি, শিলিগুড়ির অনুষ্ঠানে এসে কী বললেন দ্রৌপদী মুর্মু
মুখ্যমন্ত্রীর আচরণে দুঃখিত রাষ্ট্রপতি, শিলিগুড়ির অনুষ্ঠানে এসে কী বললেন দ্রৌপদী মুর্মু
Mamata Banerjee: ‘ডিডি গেঞ্জির বিজ্ঞাপন দেখেছিলাম, দিদিকে চোখ বন্ধ করে ভরসা করেন মানুষ’, মমতার ধর্নামঞ্চে বললেন প্রতীকউর
‘ডিডি গেঞ্জির বিজ্ঞাপন দেখেছিলাম, দিদিকে চোখ বন্ধ করে ভরসা করেন মানুষ’, মমতার ধর্নামঞ্চে বললেন প্রতীকউর
News LIVE Updates: 'খাবো কি', উঠবে স্লোগান; গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কাল মিছিলের ঘোষণা মমতার
'খাবো কি', উঠবে স্লোগান; গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কাল মিছিলের ঘোষণা মমতার
Mamata Banerjee : আজ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে ঘোষণা মমতার !
আজ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে ঘোষণা মমতার !

ভিডিও

ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Mudiali Caitra Sale | ক্যারাভ্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও মুদিয়ালি ক্লাবের যৌথ উদ্যোগে জমজমাট চৈত্র সেল

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Israel-Iran War: মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
Best Retirement Plan : ৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
Best Stocks To Buy : ৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
Flipkart Layoff: ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
Embed widget