এক্সপ্লোর

ফের নতুন রেকর্ড, লাগাতার বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম

পুজোর আগে থেকেই ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। ফলে জিনিসপত্রের দামও চড়ছে।

কলকাতা: উত্‍সবের মরসুমে জ্বালানির দাম লাগাতার বাড়িয়ে চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ফের নতুন রেকর্ড গড়ল পেট্রোল ও ডিজেলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ৩৪ পয়সা, ডিজেলের দাম লিটারে বেড়েছে ৩৫ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ১০৬ টাকা ৭৭ পয়সা। অন্যদিকে সেঞ্চুরির পথে এগোচ্ছে ডিজেল। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৯৮ টাকা ৩ পয়সা। পুজোর আগে থেকেই ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। ফলে জিনিসপত্রের দামও চড়ছে। করোনা আবহে সব দিক থেকে পকেটে টান পড়ায় সঙ্কটে সাধারণ মানুষ।

জ্বালানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাজার দরও। লক্ষ্মীপুজোয় বাজারে আগুন। দাম বেড়েছে ফল থেকে সবজি সবকিছুরই। বাজার করতে গিয়ে নাভিশ্বাস মধ্যবিত্ত ক্রেতার।

লক্ষ্মী এলেন ঘরে। মানুষের বিশ্বাস, কোজাগরী পূর্ণিমায় স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন দেবী৷ যে ভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকেই আশীর্বাদ করে যান তিনি। তাই লক্ষ্মীশ্রীর আরাধনায় কোনও রকম কার্পণ্য চান না কেউই। কিন্তু, ধনদেবীর আরাধনায় চিন্তা বাড়িয়েছে অগ্নিমূল্য বাজারদর৷  মাথায় হাত মধ্যবিত্তের। ফল-ফুল থেকে শাক-সব্জি! সব কিছুই আগুন।

মঙ্গলবার সকালে আমরা ঢুঁ মেরেছিলাম গড়িয়াহাট বাজারে। ন্যাসপাতি, আপেল থেকে কড়াইশুঁটি, সিম।
দামে যেন। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। গড়িয়াহাট বাজারে কেজিপ্রতি ন্যাসপাতি বিকোচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। আপেল ১০০ থেকে ১২০ টাকা। পেয়ারার দর ৮০ থেকে ৯০ টাকা কেজি। শসা ৫০ টাকা।  এক টুকরো আখ কিনতে দিতে হচ্ছে ১০ টাকা। সবজির দর তো আগে থেকেই চড়ছিল। লক্ষ্মীপুজোয় সেই বাজার এদিন আরও চড়া। 

গড়িয়াহাট মার্কেটে একপিস ফুলকপি ৩০ থেকে ৫০ টাকা। বাঁধাকপি ৫০ টাকায়। পটল ৬০ থেকে ৮০টাকা কেজি। বেগুন ৭০ থেকে ৮০ টাকা। ১ কেজি কড়াইশুঁটি কিনতে গুনতে হচ্ছে ৩০০ টাকা। সিম ২০০ টাকা কেজি। সেঞ্চুরি হাঁকিয়েছে কাঁচালঙ্কা। খরচের চিন্তায় কপালে চিন্তার ভাঁজ। তা সত্ত্বেও ধনদেবীকে তুষ্ট করতে পিছপা হতে চান না কেউ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget