এক্সপ্লোর

ওয়ার্ক ফ্রম হোমের জায়গা নেই? নিজস্ব ডেস্ক, AC, ওয়াইফাইয়ের সুবিধাসহ নিউটাউনে তৈরি ওয়ার্ক পড

যাঁদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা নেই! জায়গার অভাব, কিম্বা নেটওয়ার্কের সমস্যা। তাঁদের কথা ভেবে, এবার নিউটাউনে তৈরি হল ওয়ার্ক পড। 

সমিত সেনগুপ্ত, কলকাতা: নিউটাউনে তৈরি হল নতুন ওয়ার্ক পড। যেখানে বসে, করা যাবে অফিসের কাজ। থাকছে নিজস্ব ডেস্ক, AC, ওয়াইফাইয়ের সুবিধা। এর জন্য ১ ঘণ্টায় দিতে হবে ২০ টাকা। এক মাসের জন্য প্রায় ৪ হাজার টাকা।

করোনার কারণে, গত দেড় বছরে, বদলে গেছে কর্মক্ষেত্রের চেহারা। অফিস পাড়ার পরিচিত দৃশ্য এখন উধাও। তার বদলে, এখন বাড়ি থেকেই কাজ। কিন্তু, যাঁদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা নেই! জায়গার অভাব, কিম্বা নেটওয়ার্কের সমস্যা। তাঁদের কথা ভেবে, এবার নিউটাউনে তৈরি হল ওয়ার্ক পড। 

নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির পাশে, হিডকোর উদ্যোগে তৈরি করা হয়েছে এই ওয়ার্ক স্টেশন। এখানে মূলত কাজের জন্য জায়গা ভাড়া দেওয়া হয়। এসি রুমে রয়েছে সেপারেট ডেস্ক। ওয়াইফাইয়ের সুবিধা।  

একজনের, এক ঘণ্টা এখানে বসে কাজ করতে হলে, দিতে হবে ২০ টাকা। দেড় ঘণ্টার জন্য দিতে হবে ৩০ টাকা। সারা মাসের জন্য বুক করতে হলে লাগবে, জিএসটি ছাড়া ৩ হাজার ৯৯৯ টাকা। শুক্রবার এই ওয়ার্ক পডের উদ্বোধন করেন ফিরহাদ হাকিম।

পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, আপাতত কোভিড প্রোটোকল মেনে, ২০টি ডেস্ক নিয়ে তৈরি হয়েছে এই ওয়ার্ক স্টেশন। আগামী দিনে, আরও ২টো এরকম ওয়ার্ক পড তৈরি করা হবে বলে হিডকো সূত্রে খবর।

তবে শহরে এই সুযোগ থাকলেও ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ চাইলে বেতন কাটা যেতে পারে গুগল কর্মীদের। করোনা অতিমারিতে ওয়ার্ক ফ্রম হোমের শুরু। দীর্ঘদিন এই ব্যবস্থায় অভ্যস্ত হয়ে পড়েছেন কর্মীরা। কিন্তু, এখন কেউ স্থায়ীভাবে এই সুযোগ নিতে চাইলে বেতন কাঠামোয় পরিবর্তন আসবে। এক্ষেত্রে যাঁরা অনেক দূর থেকে যাতায়াত করেন, তাঁরা ভীষণভাবে সমস্য়ায় পড়বেন। একটি সংস্থার পে ক্যালকুলেটরের ভিত্তিতে এই খবর প্রকাশিত হয়েছে রয়টার্সে।

ফেসবুক ও ট্যুইটার সেইসব কর্মীর বেতন কাটে যাঁরা কম খরচাবহুল জায়গায় গিয়ে বসবাস করেন। অ্যালফাবেট ইঙ্কস গুগল কর্মীদের সেই হিসেবের জায়গা দেয় যার মাধ্য়মে তাঁরা দেখতে পাবেন, স্থানান্তরের প্রভাব কী হবে। কিন্তু, দূর থেকে যেসব কর্মী যাতায়াত করেন, তাঁরা বেতন কাটার মতো সমস্যার সম্মুখীন হন। 

গুগলের এক মুখপাত্র বলেন, লোকেশন অনুযায়ী আমাদের ক্ষতিপূরণ প্যাকেজ নির্ধারিত হয়। তাছাড়া একজন কর্মী কোথা থেকে কাজ করছেন, সেখানকার স্থানীয় বাজারের উপর নির্ভর করে সর্বোচ্চ বেতন দেওয়া হয়। শহর ও রাজ্যের উপর ভিত্তি করে বেতন দেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?

ভিডিও

Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget