এক্সপ্লোর

Fuel Price Hike: কলকাতায় ফের বাড়ল পেট্রোলের দাম, অপরিবর্তিত ডিজেল

Fuel Price Hike: লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ১১০ টাকা ৪৯ পয়সা। তবে ডিজেলের দাম গতকাল যা ছিল তাই রয়েছে। লিটারে ১০১ টাকা ৫৬ পয়সা। জ্বালানির দাম বেড়ে চলায় তার প্রভাব পড়েছে বাজারে।

কলকাতা: জ্বালানির দাম এখন লাগামছাড়া হয়ে ছুটছে। আজ কলকাতায় ফের বাড়ল পেট্রোলের দাম। তবে ডিজেলের দাম এ যাত্রায় বাড়ানো হয়নি। লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ১১০ টাকা ৪৯ পয়সা। তবে ডিজেলের দাম গতকাল যা ছিল তাই রয়েছে। লিটারে ১০১ টাকা ৫৬ পয়সা।

জ্বালানির দাম লাগাতার বেড়ে চলায় তার প্রভাব পড়েছে বাজারে। পরিবহণ খরচ বাড়ায় মাছ থেকে সবজি, সবকিছুরই দাম চড়া। মধ্যবিত্তের নাভিশ্বাস হলেও এখনও কী কেন্দ্র, কী রাজ্য কারও তরফেই পেট্রোল-ডিজেলের দাম কমানোর কোনও উদ্যোগ চোখে পড়েনি। 

কলকাতা সহ দেশজুড়ে টানা বেড়ে চলেছে জ্বালানির দাম। গতকাল লিটারে ৩৬ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের নতুন দাম হয় ১১০ টাকা ১৫ পয়সা। লিটারে ৩৭ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম হয় ১০১ টাকা ৫৬ পয়সা। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুর দাম চড়া। পকেটে টান পড়ায় সঙ্কটে মধ্যবিত্ত। দেশের মধ্যে জ্বালানির দাম সবথেকে বেশি রাজস্থানের শ্রীগঙ্গানগরে। সেখানে পেট্রোল ১২২ টাকা ৩২ পয়সা ও ডিজেল ১১৩ টাকা ২১ পয়সা লিটার দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন আয়ও তো বেড়েছে, তাই একটু-আধটু মূল্যবৃদ্ধি মেনে নেওয়াই উচিত, মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রীর

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল বৌবাজারে সারা বাংলা ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন বিক্ষোভ দেখায়। হাতে থালা নিয়ে বিক্ষোভে সামিল হন ট্রাক মালিকরা। ‘খাবারের থালা খালি, ভিক্ষা করা ছাড়া উপায় নেই। জ্বালানি তেলের দাম বাড়ায় প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর’, দাবি ট্রাক মালিক সংগঠনের।

এরই মধ্যে বিতর্কিত মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী মহেন্দ্র সিংহ সিসোদিয়া। তাঁর দাবি, ‘লোকজনের আয় বাড়লে একটু-আধটু মূল্যবৃদ্ধি তো মেনে নেওয়াই উচিত।’ তিনি এক সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘সরকার তো আর নাগরিকদের সব কিছু নিখরচায় দিতে পারে না। লোকজনকে বুঝতে হবে যে, যদি আমাদের আয় বাড়ে, তাহলে নিশ্চিতভাবে কিছুটা মূল্যবৃদ্ধি মেনে নিতে হবে। এটা একেবারেই বাস্তব কথা।’

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget