এক্সপ্লোর

Petrol Price Hike: তেলের দামে ছাড়ে কাঁটা ফের মূল্যবৃদ্ধি, সেস কমলেও সুরাহা পুরো মিলল না

Fuel price hike: পেট্রোল-ডিজেলে রাজ্য এক টাকা সেস কমালেও হল না সুরাহা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: মাঝে দু’দিনের বিরতি। তারপর আজ ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। তার ফলে রাজ্য সরকার বিক্রয় করে এক টাকা ছাড় দিলেও, তার পুরো ফায়দা পেলেন না রাজ্যের উপভোক্তারা।

পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি। তা থেকে সাধারণ মানুষকে সামান্য স্বস্তি দিতে পেট্রল ও ডিজেলে ১ টাকা করে বিক্রয় কর কমিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার থেকে লাগু হয়েছে ভ্যাটে ছাড়। কিন্তু প্রথম দিনই ১ টাকা কম দামে পেট্রল বা ডিজেল কিনতে পারলেন না উপভোক্তারা। দু’দিন স্থির থাকার পর মঙ্গলবার ফের বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম।  ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সূত্রে খবর, এদিন পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২৫ পয়সা ৷

ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৩৫ পয়সা ৷ মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯১ টাকা ১২ পয়সা ৷ আর ডিজেল প্রতি লিটারে ৮৪ টাকা ২০ পয়সা ৷ পেট্রোলিয়াম মন্ত্রীর সাফাই, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়াতেই দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে। 

আজ কলকাতায় পেট্রোল লিটারে ৯১.১২ টাকা। কলকাতায় ডিজেল লিটারে ৮৪.২০ টাকা। সেস ছাড়ে পেট্রলের দাম ৬৬ পয়সা কম। সেস ছাড়ে ডিজেলের দাম ৩৬ পয়সা কম।

রাজ্য সরকার বিক্রয় করে ১ টাকা ছাড় দিলেও, এদিন যাঁরা পাম্পে গিয়েছেন, তাঁরা পুরোটা পাননি। গতকালের তুলনায় আজ কলকাতায় পেট্রোলের দামের পার্থক্য ৬৬ পয়সা। চলতি ফেব্রুয়ারি মাসে এই নিয়ে ১৫ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের ৷

এই ফেব্রুয়ারিতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে দু’বার। কলকাতায় গার্হস্থ্য ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম এখন বেড়ে হয়েছে ৭৯৫ টাকা ৫০ পয়সা অর্থাৎ প্রায় ৮০০ টাকা ছুঁইছুঁই। সব মিলিয়ে জ্বালানির দামেই যেন বসন্তের বজ্র নির্ঘোষ! পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রকে দায়ী করে ক্যানিংয়ের তালদি বাজারে এদিন অভিনব প্রতিবাদ মিছিল করে তৃণমূল। তাতে নেতৃত্ব দেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল। তিনি বলেন, ‘লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছে কেন্দ্র। সাধারণ মানুষের নাগালের বাইরে।’ 

পাল্টা ক্যানিং পশ্চিম বিধানসভার বিজেপি সহকারী আহ্বায়ক দেবু নস্কর বলেছেন, ‘ভোটের মুখে বিধায়কের হাস্যকর কাজ। মানুষের কাছে ভাল সাজতে করছে। ৫ থেকে ৭ টাকা কমাতে পারত।’

দাম চড়ছে, তার সঙ্গে চড়ছে রাজনীতির পারদ। শুধু তলানিতে ঠেকছে সাধারণ মানুষের পকেটের অর্থ।

সেরা শিরোনাম

WBSSE: রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget