এক্সপ্লোর

Skeleton in Kolkata: স্ট্র্যান্ড রোডের পরিত্যক্ত বাড়ির ছাদে কঙ্কাল

Skeleton recovered from the roof of a house in Kolkata. | প্রাথমিকভাবে নরকঙ্কাল বলে সন্দেহ পুলিশের।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: উত্তর বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড রোডে একটি পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। ওই বাড়িটি পোর্ট ট্রাস্টের হলেও সেটি ভাড়া দেওয়া হয়েছিল বেসরকারি সংস্থাকে। বেশ কিছুদিন ধরে ফাঁকাই পড়ে ছিল বাড়িটি। সম্প্রতি বৃষ্টির কারণে জল জমে যাওয়ায় কর্মীরা বাড়িটি পরিষ্কার করতে যান। তখনই দেখা যায়, ছাদে পড়ে রয়েছে একটি কঙ্কাল। উত্তর বন্দর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কঙ্কালটি মানুষের। তবে কীভাবে সেটি ছাদে এল? এর পিছনে কী রহস্য আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কঙ্কালটি পুরুষ না মহিলার তা জানার জন্য সেটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

বইয়ের পাতার হানাবাড়ি যেন উঠে এল খাস কলকাতায়! ভাঙাচোরা, স্যাঁতস্যাঁতে দেওয়াল বেয়ে নেমে এসেছে বটগাছের ঝুড়ি। বাড়ির সামনে দাঁড়ালে বোঝাই যায় না, কয়েক হাত দূরে ব্যস্ত স্ট্র্যান্ড রোড। মঙ্গলবার পোর্ট ট্রাস্ট্রের এই পরিত্যক্ত পাম্প হাউস পরিষ্কার করতে গিয়ে হদিশ মিলল নরকঙ্কালের!

স্ট্র্যান্ড রোড লাগোয় এই পাম্প হাউসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এক বেসরকারি সংস্থাকে দেয় পোর্ট ট্রাস্ট। এদিন জঞ্জাল সাফাই করতে এসে, ছাদে কঙ্কাল দেখে চমকে যান বেসরকারি সংস্থার কর্মীরা।

কঙ্কাল উদ্ধারের ঘটনায় কলকাতা বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, যে পাম্প হাউসের ছাদ থেকে কঙ্কালটি উদ্ধার হয়, তা ২০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। পুলিশ সূত্রে খবর, কলকাতা বন্দর কর্তৃপক্ষ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার সঙ্গে কঙ্কাল উদ্ধার নিয়ে কথা বলেন লালবাজারের গোয়েন্দারা। কীভাবে পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত পাম্প হাউসের ছাদে এল কঙ্কাল? কতদিন আগে মৃত্যুর ঘটনা ঘটে? কঙ্কালটি পুরুষ না মহিলার? কেউ কি ওই পরিত্যক্ত পাম্প হাউসে মারা যান? নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? সেটা জানতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে কঙ্কালটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, পোস্টমর্টেমের পর ফরেন্সিক এবং বেশ কিছু পরীক্ষা করা হবে।

সেরা শিরোনাম

Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget