এক্সপ্লোর

লেকটাউনের শ্রীভূমির কাছে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি

ভোর ৫টা নাগাদ ভিআইপি রোডে দুর্ঘটনা ঘটে।

কলকাতা:  লেকটাউনের শ্রীভূমির কাছে  দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। ভোর ৫টা নাগাদ ভিআইপি রোডে দুর্ঘটনা ঘটে। লেকটাউন থেকে উল্টোডাঙা যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়ি উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির চালক-সহ ৪ আরোহী পালিয়ে যান। এক যাত্রীকে আটক করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা, গাড়িচালক-সহ আরোহীরা পালিয়ে গেলেন কেন তা খতিয়ে দেখা হচ্ছে।


কয়েকমাস আগে এভাবেই সাত সকালে ই এম বাইপাসে দুর্ঘটনায় উল্টে  গিয়েছিল একটি গাড়ি। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছিল যে, চিংড়িহাটার কাছে ক্যাপ্টেন ভেড়ির সামনে সকাল ৬টা নাগাদ একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িটি সেক্টর ফাইভ থেকে সায়েন্স সিটির দিকে আসছিল।  যে  সময় এই দুর্ঘটনা ঘটেছিল, তখন গাড়িতে শুধু চালক ছিলেন। তবে তাঁর আঘাত গুরুতর নয়।  পুলিশ চালককে আটক করে জিজ্ঞাসাবাদও করেছিল।  ওই দুর্ঘটনার জেরে বাইপাসে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়েছিল।


এদিন যে দুর্ঘটনা হয়, তা খুবই বড়সড় হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। গাড়িটিকে উল্টে যেতে দেখে এগিয়ে আসেন বেশ কয়েকজন প্রাতর্ভ্রমণকারী। দুর্ঘটনার সময় গাড়িটি খুব জোরে চলছিল কিনা, তা জানা যায়নি। এমনিতেই করোনা নিয়ন্ত্রণে রাজ্যে বিধিনিষেধ চলছে। এই অবস্থায় রাস্তায় গাড়ির সংখ্যা কম ছিল। লোকজনও কম ছিল। নাহলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও ছিল।

 
গত সপ্তাহের বৃহস্পতিবার দ্বিতীয় হুগলি সেতু থেকে নীচে পড়ে যায় একটি ট্যাঙ্কার। দ্বিতীয় হুগলি সেতু থেকে ফোর্ট উইলিয়ামের ক্যাম্পাসে পড়ে গাড়িটি। গাড়ির চালক ও খালাসিকে উদ্ধার করেন সেনা জওয়ানরা। ঘটনাস্থলে যায় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী। ওই দিন ভোরে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে খিদিরপুরের দিকে যাওয়ার সময় ঠিক হেস্টিংস মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভেঙে মাটিতে পড়ে যায় ওই তেলের ট্যাঙ্কার। ফোর্ট উইলিয়ামের পাঁচিলের উপরে পড়ে ট্যাঙ্কারটি। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় পাঁচিলের কিছুটা অংশ। ঘটনায় ট্যাঙ্কারের চালক ও খালাসি দুই জনেই গুরুতর আহত হয়েছিলেন। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ আধিকারিকরা মনে করছেন এই ঘটনার জেরে আরও বড় বিপত্তি হতে পারত।

সেরা শিরোনাম

Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Rahul Sonia: বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget