এক্সপ্লোর

SSKM: সন্তানের জন্ম দিতে গিয়ে এসএসকেএমে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার

পরিবার সূত্রে খবর, তিলজলা থানা এলাকার বাসিন্দা হিনা নাজকে শুক্রবার সন্ধেয় তপসিয়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়।

পার্থপ্রতিম ঘোষ ও ঝিলম করঞ্জাই, কলকাতা: এসএসকেএম হাসপাতালে (SSKM) প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষর বক্তব্য, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ঘরে আসার কথা ছিল নতুন সদস্যর। কিন্তু, পৃথিবীর আলো দেখার আগেই মৃত্যু হল তার। সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গেলেন প্রসূতিও। আর এতেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে, শনিবার সকালে এসএসকেএমে (SSKM) বিক্ষোভ দেখালেন পরিজনরা।

পরিবার সূত্রে খবর, তিলজলা থানা এলাকার বাসিন্দা হিনা নাজকে শুক্রবার সন্ধেয় তপসিয়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। কিছুক্ষণ পর সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। পরিবারের অভিযোগ, এসএসকেএমে ভর্তি নিতে টালবাহানা করা হয়। 

দীর্ঘক্ষণ পর ভর্তি করা গেলেও ঠিকমতো চিকিৎসাই হয়নি হিনার। মৃত্যু হয় প্রসূতি ও তাঁর গর্ভস্থ সন্তানের। এর পরই ক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিজনরা। হাসপাতাল সূত্রে খবর, মৃতের আত্মীয়রা অপারেশন থিয়েটারে (Oparation theatre) ঢুকে গন্ডগোল পাকান।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তবে ওই প্রসূতি আশঙ্কাজনক অবস্থাতেই ভর্তি হন। অন্যদিকে, স্বাস্থ্যভবন সূত্রে খবর, যে কোনও প্রসূতি ও সদ্যোজাতর মৃত্যু হলে, সেক্ষেত্র নিয়ম অনুযায়ী তদন্ত হয়। এক্ষেত্রেও তা হবে। ত্রুটি থাকলে পদক্ষেপ করা হবে। বেশ কিছুক্ষণ ধরে গন্ডগোল চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

কিছুদিন আগেই অক্সিজেনের অভাবে (Lack of oxygen) রোগী মৃত্যু ও চিকিৎসায় গাফিলতির অভিযোগে শহরের দুই নামী হাসপাতালকে জরিমানা করে স্বাস্থ্য কমিশন। স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে মেডিকা ও অ্যাপোলো হাসপাতালের জরিমানার নির্দেশ দেওয়া হয়। মেডিকা হাসপাতালকে (Medica Hospital) ৪ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় স্বাস্থ্য কমিশনের। কলকাতার নামজাদা এই হাসপাতালের বিরুদ্ধে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ ওঠে। অপরদিকে, চিকিৎসার গাফিলতির ৩টি পৃথক মামলায় অ্যাপোলো হাসপাতালকে (Apollo Hospital) জরিমানা করা হয়। ৩টি পৃথক মামলায় অ্যাপোলো হাসপাতালকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় স্বাস্থ্য কমিশন।

সেরা শিরোনাম

Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget