এক্সপ্লোর

Khela Hobe Diwas: 'খেলা হবে' দিবস নিয়ে মমতাকে কটাক্ষ তথাগতর, ট্যুইটে বিঁধলেন মুখ্যমন্ত্রীকে

আগামী ১৬ অগাস্ট রাজ্যজুড়ে 'খেলা হবে' দিবস পালন হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই ইস্যুতেই মমতাকে কটাক্ষ করে ট্যুইট করলেন তথাগত রায়।

কলকাতা: একুশে জুলাইয়ের ভার্চুয়াল ভাষণেই নতুন একটি দিন উদযাপনের কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ অগাস্ট রাজ্যজুড়ে "খেলা হবে" দিবস পালন হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই ইস্যুতেই মমতাকে কটাক্ষ করে ট্যুইট করলেন তথাগত রায়। বর্ষীয়ান বিজেপি নেতা নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই নিয়ে লিখেছেন, ‘'খেলা হবে, খেলা হবে! রাজ্য জুড়ে, ভারত জুড়ে খেলা হবে। শুধু খেলা নয়, ভাতা হবে। ভিক্ষা হবে। মোচ্ছব হবে। শুধু চাকরি হবে না।'’

বুধবার ছিল তৃণমূলের শহিদ দিবস। এদিনই ভার্চুয়াল ভাষণেই রাজ্যজুড়ে "খেলা হবে" দিবস পালন হবে, এমনই ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতা জানান, বিধানসভা ভোট হয়েছিল ৮ দফায়, খেলা হবে স্লোগান দিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস । তাঁর ঘোষণা, আগামী দিনে গোটা রাজ্যে খেলা হবে দিবস পালন হবে। কবে তা পালন হবে পরে জানানো হবে বিধানসভায়। জবাবি ভাষণে উল্লেখ মুখ্যমন্ত্রীর। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পর্বে তৃণমূলের অন্যতম স্লোগান ছিল "খেলা হবে"। এই স্লোগান তুলে দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করে তোলে ঘাসফুল শিবির।

এই স্লোগানের জেরে নির্বাচন কমিশনের শো-কজ নোটিশের মুখে পড়েন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও অনুব্রত বলেছিলেন, ''খেলা হবে বলে কী ভুল বলেছি। ক্রিকেট ব্যাট দিচ্ছি, ফুটবল দিচ্ছি, এগুলোও তো খেলা। এখনও বলছি খেলা হবে। নরেন্দ্র মোদি, নাড্ডা সাহেব তাঁরাও তো বলছেন খেলা হবে। অসুবিধা কোথায়। খেলা হবে।'' উল্লেখ্য, এই স্লোগানের বিরোধিতা করে বিরোধীরা। কমিশনে নালিশও জানায়। গোটা নির্বাচন পর্বে এই স্লোগানকে হাতিয়ার করে প্রচার চালায় শাসক শিবির। এরপরই তথাগত রায় মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে বিঁধে বৃহস্পতিবার এই ট্যুইট করেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: মিটার বক্সে পর পর বিস্ফোরণ, কলকাতা হাইকোর্টের কাছে আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী
মিটার বক্সে পর পর বিস্ফোরণ, কলকাতা হাইকোর্টের কাছে আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী
Annapurna Yojna: 'যাঁরা ফর্ম ফিলআপ করতে পারবেন না, তাঁদের প্রত্যেকের বাড়িতে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'যাঁরা ফর্ম ফিলআপ করতে পারবেন না, তাঁদের প্রত্যেকের বাড়িতে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: ‘ফূর্তি করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নয়’, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র টাকা ফেরত দিতে হবে কাদের? জানালেন দিলীপ
‘ফূর্তি করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নয়’, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র টাকা ফেরত দিতে হবে কাদের? জানালেন দিলীপ
West Bengal News Today Live Updates: ৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget