এক্সপ্লোর

Kolkata: বিধানসভা ওয়েলে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির বিক্ষোভ, ভাষণ শুরু করতে পারলেন না রাজ্যপাল

Kolkata News: বিক্ষোভের জেরে ভাষণ শুরু করতে পারেননি রাজ্যপাল। রাজ্যপালকে ভাষণ শুরু করতে অনুরোধ মুখ্যমন্ত্রীর। হাতজোড় করে রাজ্যপালকে ভাষণ শুরু করতে বলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: বিধানসভার ওয়েলে নেমে বিজেপির বিক্ষোভ।  শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে বিক্ষোভ। পুরভোটে সন্ত্রাস নিয়ে বিজেপির বিক্ষোভ।রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছে তারা।  বিক্ষোভের জেরে ভাষণ শুরু করতে পারেননি রাজ্যপাল। রাজ্যপালকে ভাষণ শুরু করতে অনুরোধ মুখ্যমন্ত্রীর। হাতজোড় করে রাজ্যপালকে ভাষণ শুরু করতে বলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা থেকে বেরিয়ে যেতে উদ্যত হন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর অনুরোধের বেশ খানিকক্ষণ পর আসন গ্রহণ করেন রাজ্যপাল। বিজেপি বিধায়কদের বিক্ষোভ থামাতে অনুরোধ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভার স্পিকার, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠালেন রাজ্যপাল। রাজ্যপাল আলাদা করে কথা বলতে ডেকে পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। প্রথাগত ভাষণ শুরু করতে চাইছেন রাজ্যপাল। ''আপনারা থামুন, রাজ্যপালের ভাষণ গণতান্ত্রিক ঐতিহ্য'', বিজেপি বিধায়কদের বললেন ধনকড়।

সূত্রের খবর, বিধানসভার সব গেটই বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য়পাল নিজের আসনে বসে পরার পর চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল মহিলা বিধায়করা রাজ্যপালের আসনের সামনে দাঁড়িয়ে পারেন। এরপর আর রাজ্যপাল বেরিয়ে যেতে পারেননি। রাজ্যপাল কখনও বসে পড়ছিলেন, কখনও তাঁর আসন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। 

উল্লেখ্য, আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হওয়ার কথা অধিবেশনের। প্রথা মেনে এর আগে বসেছিল সর্বদলীয় বৈঠক। কিন্তু সর্বদলীয় বৈঠকে যোগ দিল না বিজেপি। বৈঠকে উপস্থিত ছিলেন শুধুমাত্র তৃণমূলের মন্ত্রীরাই।

এর আগে এমনটা অনেকবার দেখা গিয়েছে যে রাজ্যপালের ভাষণ শুরু হওয়ার পর বিভিন্নরকম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু এই প্রথম হয়ত প্রথাগত ভাষণ শুরুই করতে পারছেন না রাজ্যপাল। এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয় বিজেপির বিধায়করা। 

এদিকে, কুলপিতে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতিকে কালো পতাকা, গো-ব্যাক স্লোগান। সুকান্ত মজুমদারের গাড়ি আটকে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। তৃণমূল ও বিজেপি কর্মীদের বচসা-হাতাহাতি। কুলপিতে আধ ঘণ্টা রাস্তা অবরোধ বিজেপি কর্মীদের। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Candidate List Announcement Live : আজই শাসক দলের প্রার্থী তালিকা, দুপুর সওয়া তিনটেয় সাংবাদিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের
আজই শাসক দলের প্রার্থী তালিকা, দুপুর সওয়া তিনটেয় সাংবাদিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Election 2026: ভোটের আগে আজই রাজ্যে আসছেন মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক
WB Election 2026: ভোটের আগে আজই রাজ্যে আসছেন মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক
Nandigram TMC Candidate: নন্দীগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পবিত্র কর : সূত্র
নন্দীগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পবিত্র কর : সূত্র
Shib Shankar Paul: ২২ গজ থেকে এবার রাজনীতির ময়দানে, লক্ষ্মী-মনোজের দেখানো পথেই হাঁটলেন শিবশঙ্কর
২২ গজ থেকে এবার রাজনীতির ময়দানে, লক্ষ্মী-মনোজের দেখানো পথেই হাঁটলেন শিবশঙ্কর

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget