এক্সপ্লোর

Tiljala trafficking News Update: 'পাচারের' চেষ্টা? হাতবাঁধা অবস্থায় মোটরবাইকে নিয়ে যাওয়ার সময়ে উদ্ধার দুই কিশোরী

দুই কিশোরীকে কাঁদতে দেখে সন্দেহ হয় তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের। ধাওয়া করে উত্তর পঞ্চান্ন গ্রামের কাছে বাইক থামায় পুলিশ। বাইক চালক নিজের মেয়ে বলে জানালেও, দুই কিশোরী তা অস্বীকার করে।

পার্থপ্রতিম ঘোষ ও হিন্দোল দে, কলকাতা: দুই কিশোরীকে হাতবাঁধা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল মোটরবাইকে। শনিবার সকালের ঘটনা। পুলিশ সূত্রে খবর, দুই কিশোরীকে কাঁদতে দেখে সন্দেহ হয় তিলজলা ট্রাফিক গার্ডের (Tiljala Traffic Guard) পুলিশ কর্মীদের। ধাওয়া করে উত্তর পঞ্চান্ন গ্রামের (North 55 Gram) কাছে বাইক থামায় পুলিশ। বাইক চালক নিজের মেয়ে বলে জানালেও, দুই কিশোরী তা অস্বীকার করে। তারা জানায়, ট্যাংরা থেকে তাদের জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাফিক গার্ডের কাছ থেকে খবর পেয়ে দুই কিশোরীকে উদ্ধার করে ওই ব্যক্তিকে আটক করে তিলজলা থানার পুলিশ। 

দিনে দুপুরে শহরে চাঞ্চল্যকর ঘটনা। মোটরবাইকে করে নিয়ে যাওয়ার পথে হাতবাঁধা অবস্থায় উদ্ধার দুই কিশোরী। হাত বেঁধে কেন নিয়ে যাওয়া হচ্ছিল তাদেরকে? বাইক চালকের সঙ্গে সম্পর্ক কী? পাচার, না কি অন্য কোনও উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? দানা বাঁধছে রহস্য। 

শনিবার তখন বেলা ১২টা। পুলিশ সূত্রে খবর, তিলজলা ট্রাফিক গার্ডের ওসির চোখে পড়ে, সায়েন্স সিটির দিক থেকে ইএম বাইপাস ধরে রুবির দিকে প্রচণ্ড গতিতে যাচ্ছে একটি মোটরবাইক। চালকের পিছনে বসে দু’জন কিশোরী। তাদের হাত বাঁধা। 

সন্দেহ হওয়ায় তিলজলা ট্রাফিক গার্ডের ওসি ওয়াকিটকিতে অন্য পুলিশ কর্মীদের খবর দেন।  পঞ্চান্ন গ্রামের কাছে মোটরবাইক থামিয়ে দুই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। কিন্তু এরপরেও চমক। পুলিশ সূত্রে খবর মোটরবাইক আরোহী দাবি করেন, তিনি দুই কিশোরীর বাবা। কিন্তু দুই কিশোরী জানায়, ওই ব্যক্তি তাদের বাবা নন। 

এরপর পুলিশ তিনজনকেই তিলজলা থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে দাবি, ট্যাংরায় দিদিমার বাড়িতে থাকত কিশোরীরা। মল্লিকপুরে তাদের মায়ের কাছে নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি।  তাদের মায়ের সঙ্গে বাবার বেশ কয়েক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে। 


যে ব্যক্তিকে আটক করা হয়েছে, তাঁর সঙ্গে দুই কিশোরীর মায়ের সম্পর্ক কী, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কিশোরীদের মাকেও ডেকে আনা হয় থানায়।  ১৩ ও ১৫ বছরের দুই নাবালিকাকে শিশু অধিকার সুরক্ষা কমিশনের হাতে তুলে দিয়েছে পুলিশ।  

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget