এক্সপ্লোর

Dilip Ghosh on By-election Result : "বড় বড় কথা বলে নিক ওরা, ফল ঘোষণা হলেই বোঝা যাবে", তৃণমূলকে কটাক্ষ দিলীপের

শাসক দলকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের

কলকাতা : 'বড় বড় কথা বলে নিক ওরা (তৃণমূল)। ফল ঘোষণা হলেই বোঝা যাবে কে কোথায় দাঁড়িয়ে। ওরা টার্গেট দিচ্ছে। ওটাই যে বাস্তব, তা তো নয়।' শাসক দলকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। তিনি আরও বলেন, বিজেপি লড়াই করেছে বলেই সিবিআই হয়েছে। সারদা-নারদ নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে, তা বিরোধীরা আবেদন করেছে বলেই হয়েছে। এটার প্রক্রিয়া বিজেপিই শুরু করেছে।

ভবানীপুর সহ তিন কেন্দ্রে শুরু হয়েছে গণনা। ভবানীপুর উপনির্বাচনের গণনা চলছে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। অন্যদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর পলিটেকনিক কলেজে ভোট গণনা চলছে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ কেন্দ্রের।

গোটা দেশের নজর এখন ভবানীপুরের দিকে। কারণ, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা প্রক্রিয়া। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মোড়া রয়েছে গণনাকেন্দ্র। প্রথম বলয়ে রয়েছে স্থানীয় পুলিশ। দ্বিতীয় বলয়ে রাজ্য পুলিশ। তৃতীয় বলয় - অর্থাৎ গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ২৪ জন জওয়ান। সকালে গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি করা হবে ১৪৪ ধারা।

অন্যদিকে, মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার ভোট গণনা হচ্ছে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। কমিশন সূত্রের খবর, জঙ্গিপুরে ২৬ রাউন্ড এবং সামশেরগঞ্জের ২৪ রাউন্ড গণনা হবে। গত ২৬ এপ্রিল, সপ্তম দফায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট হওয়ার কথা থাকলেও দুই প্রার্থীর মৃত্যুর কারণে তা স্থগিত হয়ে যায়। গত বৃহস্পতিবার, ভবানীপুরের পাশাপাশি বকেয়া ভোটগ্রহণ হয় ওই দুই কেন্দ্রেও। জঙ্গিপুর বিধানসভা আসনে লড়াই হয় ত্রিমুখী। তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী সুজিত দাস। আরএসপি প্রার্থী জানে আলম মিঞা। সামেশরগঞ্জে লড়াই চতুর্মুখী। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণমূলের আমিরুল ইসলামের বিরুদ্ধে বিজেপি প্রার্থী মিলন ঘোষ। ময়দানে আছেন কংগ্রেসের জইদুর রহমান ও সিপিএমের মোদাসসর হোসেন। 

উপনির্বাচনের গণনার আগেই জয় নিয়ে ফিরহাদ হাকিম বলেছিলেন, "ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত। ৫০ থেকে ৭০ হাজার ভোটে জিতবেন তৃণমূল নেত্রী। আমাদের কাছে মমতার ভোট লড়াই একটা উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত জিতবেন, সবাই জানে। কত ভোটে জিতবেন, তার প্রতীক্ষায় সবাই।" অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, "আমরা জনতার উপরে ভরসা রেখেছি। হাতে আমাদের যা ক্ষমতা ছিল সেই ক্ষমতা নিয়ে আমরা প্রচার করেছি আমাদের প্রার্থী অসাধারণ লড়াই করেছেন।" এদিকে, প্রতিকূল পরিস্থিতিতে এই লড়াই হয়েছে, এমনটাই দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget