এক্সপ্লোর

Bhawanipur By-election 2021 Result: ভবানীপুরে ৫৮,৮৩৫ ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়

Bhawanipur Assembly, WB By-election 2021 Result: আজ গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে যান ভবানীপুরের তৃণমূল প্রার্থী। তিনি অন্যান্য প্রার্থীদের ধরাছোঁয়ার বাইরে চলে যান।

কলকাতা: ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূলনেত্রী। ৫৮,৮৩৫ ভোটে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় হয়েছেন বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তৃতীয় সিপিএমের শ্রীজীব বিশ্বাস।

ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০২১-এর বিধানসভা ভোটে ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের দ্বিগুণ ব্যবধানে জয়। ২০১১-র উপনির্বাচনের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন মমতা। ২০১১-র উপনির্বাচনে তাঁর জয়ের ব্যবধান ছিল ৫৪ হাজার ২১৩। 

আজ সকালে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পোস্টাল ব্যালট গণনার পর ইভিএম গণনার শুরু থেকেই এগিয়ে যান মমতা। মোট ২১ রাউন্ড গণনার প্রতিটি ধাপেই লিড বাড়িয়ে নেন তিনি। ভবানীপুরে ২০২১-এর বিধানসভা ভোটে শোভনদেব চট্টোপাধ্যায়ের মার্জিনও টপকে যান। এমনকী, গত বিধানসভা ভোটে যে দুটি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল, সেই ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ড এবার লিড দিয়েছে মমতাকে। ভবানীপুরের ৭টি ওয়ার্ডেই জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের ট্রেন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের আভাস পাওয়ার পরই, কালীঘাটে শুরু হয়ে যায় আবির খেলা। নাচে, গানে, শাঁখ বাজিয়ে, জয়ের সেলিব্রেশন করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। ভবানীপুরের যদুবাবুর বাজারে উৎসবে সামিল হন মদন মিত্রও। তিনি বিজেপি-কে কটাক্ষ করে বলেন, ‘ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্টবেঙ্গল টু দেশের মাটি। লক্ষ্য এবার দিল্লির মাটি। মমতা যাবে, মোদির নাক কেটে দিয়ে যাবে।

কলকাতার পাশাপাশি জেলাতেও হয় বিজয় উল্লাস। বাজি ফাটিয়ে, জয় উদযাপন করেন তৃণমূল কর্মীরা। আর, ঠিক সেই সময়ই শুনশান বিজেপির মুরলীধর সেন লেন ও হেস্টিংসের পার্টি অফিস। দেখা নেই নেতা-কর্মীদের।

ভবানীপুরে এবার প্রার্থী দেয়নি কংগ্রেস। লড়াই ছিল ত্রিমুখী। বিধানসভা ভোটের তুলনায়, উপনির্বাচনে বাড়ল তৃণমূলের জয়ের ব্যবধান। বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮ হাজার ৯১৭ ভোটে। আর, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন ৫৮ হাজারেরও বেশি ভোটে। কমেছে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যাও।

নিয়ম অনুযায়ী, বিধানসভা ভোটের ফল ঘোষণার পরে ৬ মাসের মধ্যে নির্বাচনে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে। ৫ নভেম্বর শেষ হচ্ছে সেই সময়সীমা। এই অবস্থায় ইস্তফা দেন ভবানীপুরের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি খড়দা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের জায়গায় ভবানীপুরে প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget