এক্সপ্লোর

Corona Management: কোভিড মোকাবিলায় জেলাশাসকেদের আরও কড়া নির্দেশ মুখ্যসচিবের

করোনা মোকাবিলায় মুখ্য সচিবের নির্দেশে আরও কড়াকড়ি করা হচ্ছে বিধিনিষেধ। জেলা প্রশাসনকে  কড়া নির্দেষাজ্ঞা দেওয়া হল। বিধি ভাঙলেই দিতে হবে জরিমানা। এছাড়াও নাইট কার্ফুতে বাড়াতে হবে নাকা চেকিং।

রুমা পাল, কলকাতা: কলকাতা পর জেলায়ও কোভিড বিধি ভেঙে পানশালায় নৈশ পার্টি করার ছবি ধরা পড়েছে। এবার তাই করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ নেওয়া হল। মুখ্য সচিবের নির্দেশে আরও কড়াকড়ি করা হচ্ছে যাবতীয় করোনা বিধিনিষেধ। জেলা প্রশাসনকে এই বিষয় কড়া নির্দেষাজ্ঞা দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফে। বিধি ভাঙলেই করতে হবে আর্থিক জরিমানা। এছাড়াও রাজ্যে সরকারে পক্ষ থেকে যে নাইট কার্ফুর নির্দেশ দেওয়া হয়েছে, তাতেও এবার আরও কড়াকড়ি করা হচ্ছে। নাইট কার্ফুর সময়ও বাড়াতে হবে নাকা চেকিং। রাজ্যে যেভাবে করোনা বিধি অমান্য করা হচ্ছে, তাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে।  

‘কার্যত লকডাউনে’ সরকারি বিধিনিষেধ তোয়াক্কা না করেই, গত সপ্তাহে করোনা-বিধি উড়িয়ে মধ্যরাতে পার্কস্ট্রিটের পাঁচতারা হোটেলে স্যাটার্ডে নাইট পার্টি। বাধা দেওয়ায় পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগ। গ্রেফতার করা হয় ৩৭ জনকে। বাজেয়াপ্ত করা হয়, মার্সিডিজ-সহ ২টি বিলাসবহুল গাড়ি। প্রচুর মানুষের উপস্থিতিতে বাজানো হয়েছিল তারস্বরে গান, ডিজে । এই ঘটনার রেশ কাটতে না কাটতেই জেলাতেও পার্ক হোটেলকাণ্ডের ছায়া ধরা পড়েছিল।

কোভিড বিধি না মেনে শিলিগুড়ির বার-কাম-রেস্তোরাঁয় চলছিল পার্টি। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করে ৪১ জনকে। ধৃতদের মধ্যে ১৫ জন মহিলাও ছিলেন। বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু  করা হয়েছিল। কোভিড পরিস্থিতিতে এতজনকে লক আপে রাখা সম্ভব না হওয়ায় পরে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয় সবাইকে, এমনই জানিয়েছিল পুলিশ।

পার্ক হোটেলের পর এবার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালের বিরুদ্ধে বিধি ভাঙার অভিযোগ উঠেছিল। পার্টি চলার সময় আচমকা তল্লাশি করে আবগারি দফতর। তদন্ত শুরু করে চাওয়া হয়েছে সি সি ক্যামেরার ফুটেজ। ডাকা হয়েছে হোটেল হিন্দুস্থানের ম্যানেজারকেও। 

রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যজুড়ে এই মুহূর্তে নাইট কার্ফু রয়েছে। তাতেই আরও কড়া ভাবে নাকাচেকিং করতে হবে। এমনই নির্দেশ সব জেলা শাসককে দিয়েছেন মুখ্য সচিব। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
News Live: বারুইপুরকাণ্ডে আরও ১২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরকাণ্ডে আরও ১২ জনকে গ্রেফতার করল পুলিশ
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে গ্রেফতারি বেড়ে হল ৩০
বারুইপুরকাণ্ডে গ্রেফতারি বেড়ে হল ৩০

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget