এক্সপ্লোর

Weather Updates: উপকূলবর্তী জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া, শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

রবি ও সোমবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা...

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বর্ষা বিদায় নিলেও, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি। সকালে রোদ থাকলেও, শনিবার বেলা গড়ালে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। 

উপকূলবর্তী জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আজ থেকে বৃষ্টি শুরু হবে। চলবে মঙ্গলবার পর্যন্ত। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। যারা মাঝ সমুদ্রে রয়েছেন, তাঁদের আজকের মধ্যে ফেরার নির্দেশ। রবি ও সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উমা বাড়ির পথ ধরার জন্য বেরোনোর সঙ্গে সঙ্গেই শুক্রবার তিলোত্তমার জায়গায় জায়গায় নামল ঝমঝমিয়ে বৃষ্টি। কলকাতার বিভিন্ন জায়গায় আকাশ কালো করে বৃষ্টি নামে। 

আরও পড়ুন: ফের তৈরি নিম্নচাপ, দশমীর রাত থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার একাধিক জায়গাতেও বৃষ্টি নামে। আবহাওয়া দফতর সূত্রে খবর, তৈরি হওয়া নিম্নচাপের জেরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বাড়বে বৃষ্টির রেশ। 

শনিবার থেকে গোটা দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে উপকূলের কিছু এলাকায় দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কার কথাও জানানো হয়েছে। সবমিলিয়ে আগামী কয়েকদিন ধরে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি বাড়বে।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে ছিল পুজোর মধ্যে বৃষ্টির ভ্রুকুটি ছিল। উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ। তার অভিমুখ ছিল দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে। বৃষ্টির আশঙ্কার মধ্যে কার্যত গোটা পুজো কেটেছে। যদিও সৌভাগ্যবশত ষষ্ঠী-সপ্তমীর মতোই অষ্টমীও কেটেছে নির্বিঘ্নেই। অষ্টমী থেকে বরুণদেবের চোখ রাঙানোর আশঙ্কা থাকলেও তেমনটা হয়নি। নবমী-দশমীও নির্বিঘ্নেই কেটেছে। 

এদিকে, মাঝে সমুদ্র তীরবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতা', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতা', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget