এক্সপ্লোর

Weather Update: ফের তৈরি নিম্নচাপ, দশমীর রাত থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

শনিবার থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে বৃষ্টির প্রকোপ

সঞ্চয়ন মিত্র, কলকাতা : উমা বাড়ির পথ ধরার জন্য বেরোনোর সঙ্গে সঙ্গেই তিলোত্তমার জায়গায় জায়গায় নামল ঝমঝমিয়ে বৃষ্টি। কলকাতার বিভিন্ন জায়গায় আকাশ কালো করে বৃষ্টি নামে। পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার একাধিক জায়গাতেও বৃষ্টি নামে। আবহাওয়া দফতর সূত্রে খবর, তৈরি হওয়া নিম্নচাপের জেরে দশমীর রাত থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বাড়বে বৃষ্টির রেশ। কলকাতার পাশাপাশি নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টি হতে পারে দশমীর রাতে। শনিবার থেকে গোটা দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে উপকূলের কিছু এলাকায় দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কার কথাও জানানো হয়েছে। সবমিলিয়ে আগামী কয়েকদিন ধরে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি বাড়বে।

বৃষ্টির আশঙ্কার মধ্যে কার্যত গোটা পুজো কেটেছে। যদিও সৌভাগ্যবশত ষষ্ঠী-সপ্তমীর মতোই অষ্টমীও কেটেছে নির্বিঘ্নেই। অষ্টমী থেকে বরুণদেবের চোখ রাঙানোর আশঙ্কা থাকলেও তেমনটা হয়নি। নবমী-দশমীও নির্বিঘ্নেই কেটেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে ছিল পুজোর মধ্যে বৃষ্টির ভ্রুকুটি। যদিও তেমনটা হয়নি। উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ। তার অভিমুখ ছিল দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে। এই নিম্নচাপের জেরে, অষ্টমীর দিন উপকূলের জেলা, অর্থাৎ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির আশঙ্কা ছিল। নবমী-দশমী বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। তবে, উত্তরে আবহাওয়ার উন্নতি হবে। আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিকে, মাঝে সমুদ্র তীরবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ, ন্যূনতম ৭২ শতাংশ। 

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, পুজোর আনন্দে ঢালবে জল? কবে, কোথায় বৃষ্টি, কী পূর্বাভাস আবহাওয়া দফতরের

ঘূর্ণিঝড়ের মাঝেই নিম্নচাপের চোখ রাঙানি, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

সেরা শিরোনাম

Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
BJP Trade Union: ৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের
৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের
Gyanesh Kumar Case: জ্ঞানেশকাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে বিরোধীদের 'পাবলিক ইমপিচমেন্ট'
জ্ঞানেশকাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে বিরোধীদের 'পাবলিক ইমপিচমেন্ট'

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget