এক্সপ্লোর

West Bardhaman News: BJP-র 'গ্রাম চলো' অভিযানে হামলা, পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীকে 'বেধড়ক মার'

West Bardhaman BJP Leader Attacked: BJP-র 'গ্রাম চলো' অভিযানে হামলা, কাঠগড়ায় কে ?

মনোজ বন্দ্যোপাধ্য়ায়, পশ্চিম বর্ধমান:  BJP-র 'গ্রাম চলো' অভিযানে হামলা। বিজেপির পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীকে ব্যাপক মারধরের অভিযোগ দুর্গাপুরের লাউদোহায়। চোখে গুরুতর আঘাত নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী। ভিত্তিহীন অভিযোগ দাবি তৃণমূল নেতৃত্বের।

বিজেপির 'গ্রাম চলো' অভিযানকে ঘিরে অশান্তির সূত্রপাত। বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ, গুরুতর আঘাত বা চোখে র নিচে।  জখম ঐ বিজেপি কর্মীকে নিয়ে আসা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুর্গাপুরের লাউদোহা ফরিদপুর থানার অন্তর্গত গৌরবাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকার এই ঘটনায় এখন অভিযোগের তির শাসকদলের দিকে, পাল্টা ভিত্তিহীন অভিযোগ  দাবি তৃণমূল নেতৃত্বের।

ঘটনার সূত্রপাত গতকাল। পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে এই শ্রীকৃষ্ণপুর গ্রামে গ্রাম চল অভিযানের অঙ্গ হিসেবে বিজেপির একটি কর্মসূচি ছিল। যেখানে দুস্থদের বস্ত্র ত্রিপল বিতরণের পাশাপাশি মেধাবী কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা কর্মসূচি ছিল। অভিযোগ আচমকা বাইকে চেপে বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী এই কর্মসূচি বানচাল করার জন্য তাণ্ডব শুরু করে এরপর প্রোগ্রাম শেষ হতেই স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যা জিতা লাহার স্বামীকে ঘিরে ধরে ব্যাপক মারধর শুরু করে। লোহার রড দিয়ে জিতা লাহার স্বামী বিকাশ লাহাকে বা চোখে আঘাত করা হয় বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় প্রথম লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্র পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আজ সকালে নিয়ে আসা হয়। চোখের আঘাত গুরুতর বলে জানা গেছে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের লাউদোহা থানার শ্রীকৃষ্ণপুর গ্রাম এলাকায়, পুলিশ এসে শান্ত করে পরিস্তিতি। অভিযোগ এর আগেও বেশ কয়েকবার বিকাশ লাহা ও তার স্ত্রীকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিয়েছিল শাসক দলের লোকজন।

আরও পড়ুন, সিবিআই তলব, CGO কমপ্লেক্সে ডিসি ডিডি স্পেশাল

গত লোকসভা নির্বাচনে এই চাপ আরও বেড়েছিল, কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে নারাজ ছিল এই পরিবার, আর প্রতিবাদী হতেই পুরনো রাগ থেকেই এই আক্রমণ বলে অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যর স্বামী বিকাশ লাহার।লাউদোহা থানায় বিজেপির পঞ্চায়েত সদস্যা জিতা লাহা লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে পাল্টা সন্ত্রাসের অভিযোগ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব,দলের জেলা সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির অস্তিত্ব এখন সংকটে তাই ভুলভাল বকছে। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের লাউদোহা এলাকার শ্রীকৃষ্ণপুর এলাকায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget