এক্সপ্লোর

WB Election 2021: বিজেপিতে যোগের জল্পনা ওড়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়। যদিও, ট্যুইট করে সেই জল্পনা খারিজ করে দিয়েছেন অভিনেতা।

কলকাতা: বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা ওড়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়। যদিও, ট্যুইট করে সেই জল্পনা খারিজ করে দিয়েছেন অভিনেতা।

মঙ্গলবার মুম্বইয়ে মিঠুন চক্রবর্তীর বাড়িতে মোহন ভাগবত ৷ আর সেদিন রাতেই অভিনেতা প্রসেনজিৎ‍ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বেশ কিছুক্ষণ দু’জনের মধ্যে কথা হয়। প্রসেনজিতের হাতে অমিত শাহ, অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি....নামক একটি বই তুলে দেন অনির্বাণ। টালিগঞ্জে এখন অভিনেতা থেকে নেতা হওয়ার হিড়িক ৷ তাই প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতার যাওয়া ঘিরেও জল্পনা তৈরি হয়। এরপর ট্যুইট করে প্রসেনজিৎ বলেন, বাঙালি হিসেবে অতিথিকে স্বাগত জানানো আমাদের সংস্কৃতি। অতীতেও বিভিন্ন ক্ষেত্র ও পেশার মানুষের সঙ্গে দেখা করেছি। আমি অন্যের মতকে গুরুত্ব দিই। আমারও নিজস্ব মতামত আছে। অনির্বাণের সঙ্গে সাক্ষাত নিয়ে কোনও রাজনৈতিক জল্পনা নেই। আমি আমার কাজ, অভিনয়েই নজর দিতে চাই। 


WB Election 2021: বিজেপিতে যোগের জল্পনা ওড়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

এরইমধ্যে বুধবার বিজেপিতে যোগ দেন অভিনেতা যশ দাশগুপ্ত ৷ যিনি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত ৷ আর যশ যখন বিজেপিতে যোগ দিচ্ছেন, তখন ট্যুইট করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কড়া আক্রমণ করেন নুসরত। বুধবার দুপুরে দিলীপ একটি ট্যুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘তৃণমূলের লোকেরা বলে, তাদের নেত্রী মহিলা বলে তাঁকে আক্রমণ করা হয়। কিন্তু আপনারাই বলুন, এক জন মহিলা হয়ে আরেক জন মহিলার চরিত্রের দিকে আঙুল তুলতে পারেন কী করে? 

বিজেপির রাজ্য সভাপতির এই টুইটটি পোস্ট করে তাঁরই পুরনো একটি মন্তব্যের উল্লেখ করে নুসরত তীব্র ভর্ৎসনা করেন। লেখেন ‘প্রতিবাদ করলে মহিলাদের এ ভাবেই চরিত্রহনন করা হয়’। মন্তব্যের শেষে নুসরত লেখেন, ‘আবারও লজ্জাজনক মন্তব্য’। 

সেরা শিরোনাম

Cockroach Janata Party: নোটিস পেয়েও হাজিরা দিলেন না ২ CJP নেতা সৌরভ ও আশুতোষ, কোন পথে এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ?
নোটিস পেয়েও হাজিরা দিলেন না ২ CJP নেতা সৌরভ ও আশুতোষ, কোন পথে এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ?
Chorbagan Stampede: চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, ঘটনাস্থলে এবার কলকাতা পুলিশ ও ফরেন্সিক টিম
চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, ঘটনাস্থলে এবার কলকাতা পুলিশ ও ফরেন্সিক টিম
Chorbagan Stampede:
"ফটোশুট কম করে, রাজধর্ম পালন করুন", চোরবাগান কাণ্ডে মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ কুণালের
CJP:
"পুরো দেশ আপনাদের সঙ্গে আছে..", CJP-র শীর্ষ নেতা সৌরভ ও আশুতোষের জামিনে শুভেচ্ছা কেজরিওয়ালের

ভিডিও

Kolkata Durga Puja Stampede | কবে থেকে শুরু হবে তদন্ত কমিটির কাজ? কী জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, তার আগে এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
Katwa News | তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
Durga Puja 2026 | জাকার্তায় উমা আরাধনা । বিজয়া দশমীতে ধুনুচি নাচ, সিঁদুর খেলা
Birbhum News: নলহাটিতে Durga Puja-র বিসর্জনে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের | Nalhati | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget