এক্সপ্লোর

Aroop Biswas Corona Positive: করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, দেওয়া হচ্ছে অ্যান্টিবডি ককটেল

Aroop Biswas Corona Positive: উডল্যান্ডসে সৌরভ যে কেবিনে ভর্তি ছিলেন, সেই কেবিনেই ভর্তি অরূপ বিশ্বাস। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকরা তাঁকে মোনোক্লোনাল ককটেল অ্যান্টিবডি দিচ্ছেন বলে সূত্রের খবর। 

কলকাতা: বিধায়ক, মেয়র পারিষদদের পর এবার কোভিড আক্রান্ত রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সম্প্রতি সেখানে ভর্তি ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। উডল্যান্ডসে সৌরভ যে কেবিনে ভর্তি ছিলেন, সেই কেবিনেই ভর্তি অরূপ বিশ্বাস। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকরা তাঁকে মোনোক্লোনাল ককটেল অ্যান্টিবডি দিচ্ছেন বলে সূত্রের খবর। 

সূত্রের খবর, ,সম্প্রতি গায়ে ব্যথা এবং হালকা জ্বর অনুভব করেন অরূপ। তার পরই পরীক্ষা করিয়ে দেখা যায় তিনি কোভিড পজিটিভ। এর পরই উডল্যান্ডসে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসকরা মোনোক্লোনাল ককটেল অ্যান্টিবডি দিতে চলেছেন তাঁকে। এটি একটি কৃত্রিম পদ্ধতিতে তৈরি অ্যান্টিবডি, রোগীর স্বাস্থ্যের অবনতি হতে দেয় না এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। এর আগে, সৌরভকেও ওই ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়েছিল। এই ককটেল অ্যান্টিবডির প্রতিক্রিয়া বুঝতে পাঁচ দিন পর্যন্ত সময় লাগে। মূলত মৃদু উপসর্গ এবং উপসর্গহীনদের এই ককটেল অ্যান্ডিবডি দেওয়া হয়।

সম্প্রতি তৃণমূল (TMC)  বিধায়ক তাপস রায়ও করোনায় সংক্রমিত হন। কোভিড রিপোর্ট পজিটিভ আসে তাঁর স্ত্রীরও। এর পর করোনায় আক্রান্ত হন কলকাতা পুরসভার (KMC) মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং পুরসভার বেশ কয়েক জন কর্মী। মেয়র ফিরহাদ হাকিমের (Firhaf Hakim) শপথগ্রহণের দিন এঁরা সকলেি উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: New Year 2022 : ভিক্টোরিয়ায় কড়া নজরদারি, মাইকিং করে মাস্ক পরার অনুরোধ পুলিশের

উল্লেখ্য, ওমিক্রন ঘিরে উদ্বেগের মধ্যেই রাজ্যে করোনার প্রকোপ ক্রমশ বেড়ে চলেছে। শুক্রবার রাজ্যে দৈনিক সংক্রমণ প্রায় সাড়ে ৩ হাজারে পৌঁছে যায়। বড়দিন এবং বর্ষবরণের উৎসবে লাগামছাড়া সমাবেশই এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। এ ভাবে চলতে থাকলে খুব শীঘ্র করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ জানিয়েছেন, সংক্রমিতদের ৮০ শতাংশই উপসর্গহীন। ১৭ শতাংশের মৃদু উপসর্গ রয়েছে। ৩ শতাংশকে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে।  শহরের সেফ হোমগুলি খুলছে সোমবার থেকে। শহরে কনটেনমেন্ট এবং মাইক্রো কনটেনমেন্ট জোন চিহ্নিত করার কাজও শুরু হয়ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget