এক্সপ্লোর

জমা জলে বিপদ, কয়েকঘণ্টার মধ্যে কলকাতার দু-জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু-জনের মৃত্যু

জমা জলে ওত পেতে ছিল বিপদ।

কলকাতা: কে জানত, জমা জলে ওত পেতে ছিল বিপদ। মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে কলকাতার দু-জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর দু-জনের মৃত্যু হল। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাটুলিতে যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  গাফিলতির অভিযোগে সিইএসসির গাড়ি ভাঙচুর করা হয়। অন্যদিকে হরিদেবপুরে তার ছিঁড়ে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর।

পাটুলিতে জলের মধ্যে মাছ ধরতে নেমে লুটিয়ে পড়লেন তরুণ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে বৈষ্ণবঘাটা-পাটুলি এলাকায় জমা জলে মাছ ধরতে বের হন এলাকার বাসিন্দা তরুণ মণ্ডল। প্রত্যক্ষদর্শীদের দাবি, জলের মধ্যে আমরা টানাটানি করতে গেলে ইলেকট্রিক শক খাই। 

অন্যদিকে হরিদেবপুরে বিদ্যুতের তার ছিঁড়ে গায়ের উপর পড়ায় মৃত্যু হল বাইকচালকের। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ফিরছিলেন ওই যুবক। আচমকা বিদ্যুতের তার পড়ে যায় যুবকের ওপর । জানা গিয়েছে, বছর ৩৬-এর মানিক বারুইপেশায় গাড়িচালক।  

কয়েকঘণ্টার ব্যবধানে কলকাতার দুই প্রান্তে তড়িদাহত হয়ে দু’জনের মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে সিইএসসির ভূমিকা। বৃষ্টি থামলেও, কলকাতার বহু জায়গা এখনও জলের তলায়। 

সিইএসসির তরফে জানানো হয়েছে, তিনটি বিদ্যুৎবাহী তার ক্ষতিগ্রস্ত হয়নি। আর্থ ওয়ার ছিঁড়ে পড়ে ছিল। এর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা নেই। কীভাবে এই ঘটনা ঘটল? বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে কি না সেদিক খতিয়ে দেখা হবে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই দুই যুবকের। ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর হয়। সিইএসসির অফিসাররা ইতিমধ্যেই মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন। এলাকাবাসীর দাবি, জমা জলে ছটফট করতে মারা যান যুবক। 

গত দু-দিনের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা। কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে।  জল জমে যায় বহু রাস্তায়।  কলকাতা উত্তর থেকে দক্ষিণ-- রাতভর বৃষ্টিতে জলে একাকার। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিটে জল জমে যায়। সাদার্ন অ্যাভিনিউয়ের বেশি কিছু অংশ এখনও জলবন্দি। 

এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার তরফে অন্য আশঙ্কার কথা শোনানো হয়। পুরসভা সূত্রে খবর, এখন জোয়ারের সময় চলছে। ফলত, বন্ধ রয়েছে লকগেটগুলি। জোয়ার যতক্ষণ থাকবে, ততক্ষণ এই গেট খোলা সম্ভব নয়। যে কারণে, জল নামতে আরও কিছুটা সময় লাগবে। অন্যদিকে, এখনই বৃষ্টি কমবে না বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। উল্টে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টি বাড়বে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 

সেরা শিরোনাম

TMC News: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
TMC News: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
Kolkata News: ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক

ভিডিও

Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Lok Sabha News | সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন | ABP ANANDA LIVE
CIMA - Art Mela News | শুক্রবার থেকে সিমা গ্যালারিতে শুরু হল ‘আর্ট মেলা’। ABP ANANDA LIVE
SRFTI Clash News | ফের SRFTI-তে ছড়াল উত্তেজনা | ABP ANANDA LIVE
Shatabdi Roy | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায় | #suvenduadhikari

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget