এক্সপ্লোর

Kunal Ghosh Exclusive : দেব সেলিব্রিটি, আর আমি খারাপ দেখতে ! ফের দলের নিয়মের ফারাক নিয়ে গর্জে উঠলেন কুণাল

Kunal Ghosh On Dev : দলনেত্রীর শব্দপ্রয়োগের সমালোচনা করা সত্ত্বেও দেবের বিরুদ্ধে একটিও কথা বলল না দল। এই নিয়ে ফের একবার সরব হলেন কুণাল ঘোষ, এবিপি আনন্দর 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে। 

কলকাতা : দেবের 'সৌজন্য' পলিসির বিরোধিতা করে তৃণমূলের মধ্যে একমাত্র কুণাল ঘোষই সমালোচনা করেছিলেন কড়া কথায়।  কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন দেবের পাশেই। আর যেই কুণাল ঘোষ 'সৌজন্য'র রাজনীতি দেখাতে গেলেন তাপস রায়ের সঙ্গে , তিনি পেলেন ডানা-ছাঁটার চিঠি ! রাজ্য সম্পাদক পদ খোয়ালেন কুণাল। অথচ  দলনেত্রীর শব্দপ্রয়োগের সমালোচনা করা সত্ত্বেও দেবের বিরুদ্ধে একটিও কথা বলল না দল। এই নিয়ে ফের একবার সরব হলেন কুণাল ঘোষ, এবিপি আনন্দর 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে। 

কুণাল বললেন, ব্যক্তিগত স্তরে কারও কারও সঙ্গে ভাল সম্পর্ক থাকা সত্ত্বেও দলীয় মুখপাত্র হিসেবে বরাবর বিরোধীদের বিরুদ্ধে কড়া কথায় সরব হয়েছেন ।  যথনই কেউ দলের নেত্রী বা সেনাপতির  সমালোচনা করেছে, ফুঁসে উঠেছেন কুণাল। তাঁর কথায়, এমনভাবে কড়া কথায় আক্রমণ করেননি আর কেউই। অথচ আজ তিনি পদহীন। আর সেখানেই কুণালের প্রশ্ন,  দেব যখন লোকসভা ভোটের আগে এবিপি আনন্দে এসে বললেন, মিঠুন চক্রবর্তী আমার বাবার মতো, গদ্দারি শব্দ পছন্দ নয়, তখন দল তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। অথচ কুণাল ঘোষ রক্তদান শিবিরে তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে আসার পরই পেলেন দলের চিঠি। খোয়া গেল তাঁর পদ।  

ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে এসে কুণালের প্রশ্ন, কেন এই নিয়মের ফারাক ? ওরা সেলিব্রিটা আর কুণাল ঘোষ দেখতে ভাল নয় বলে? কুণালের মন্তব্য,দল তো অন্তত দেবকে বলতে পারত, তুমি এগুলো বোলো না। তাঁর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেখানে আছে মানুষের ঘরে ঘরে, সেখানে তৃণমূলের বারবার করে সিনেমা আর্টিস্ট দরকার পড়ছে কেন?  তাঁর দাবি, এতে করে তৃণমূল স্তরের কর্মীরা দ্বিধায় পড়ে যাচ্ছেন।  

কুণাল ঘোষ আরও বলেন, তাণর সঙ্গে দেবের সম্পর্ক খারাপ নয়। আর মিঠুন চক্রবর্তীর সঙ্গে তো ভীষণ ভাল সম্পর্ক ছিল। অথচ তৃণমূলের মুখপাত্র হিসেবে তিনি আক্রমণে ঝাঁঝরা করে দিয়েছেন মিঠুন চক্রবর্তীকে। পাল্টা মিঠুনও তাই করেন। কারণ, মমতা ও অভিষেককে লাগাতার আক্রমণ করেন মিঠুন। পার্টির স্বার্থে তাই মিঠুনকে আক্রমণ করতে দ্বিধা করেননি কুণাল ঘোষ। 

এদিনই এই বিষয়ে কথা বলে থামেননি কুণাল ঘোষ । বৃহস্পতিবারও এই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন দল তাঁকে পদ থেকে সরাল , এই প্রশ্ন করতেই কুণাল বলেন, 'তাঁদের মনে হয়েছে যে, আমার যে আক্রমণ, আমার যে বিরোধীদের আক্রমণ, আমি যে ভাবে চাঁছাছোলা ভাষায় কথা বলি, দলকে ডিফেন্ড করি বা দলের হয়ে আক্রমণ চালাই, সেগুলোর প্রয়োজন নেই। তাঁরা বারবার আমাকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করছেন। তাঁরা পুরো আস্থা রাখেননি, না হলে এই ধরনের কোনও প্রেস রিলিজ হয় কী করে? তো সুতরাং এই জায়গাটায় আমি খুব নিশ্চিত যে, তাঁরা মনে করছেন এই পারফরম্যান্স যদি কোনও কর্মী দেখায়, তাঁদের ওপর যখন-তখন দমন-পীড়ন করা যায়, কিন্তু, কোনও ধার করা সেলিব্রিটি এলে, তাঁদের ক্ষেত্রে পার্টির অসুবিধা হয়। রাজনৈতিক কর্মী যাঁরা, তাঁদের ক্ষেত্রে শৃঙ্খলাটা শৃঙ্খলও হয়ে যেতে পারে, কিন্তু বাকিদের ক্ষেত্রে সেগুলোর কোনও প্রশ্ন নেই। ' 

সেরা শিরোনাম

Rahul Gandhi: ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
ABP Ananda Top 10, 9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget