এক্সপ্লোর

Ladakh Sonam Wangchuk Climate Fast :মাইনাস ২০ ডিগ্রিতে লাদাখের জন্য অনশন ! প্রধানমন্ত্রীকে কী বার্তা দিলেন 'থ্রি ইডিয়টস'-র ওয়াংরু?

সোনম ওয়াংচুকের ( Sonam Wangchuk ) দাবি, রাজনীতি থেকে সরকারি প্রকল্প, নানা কারণে ক্ষতির মুখে লাদাখ। প্রধানমন্ত্রীকে দিলেন বার্তা।

কলকাতা : মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রা সেখানে। সমতলে বসে এই শীতলতার কথা ভাবাও যায় না। যদ্দূর চোখ যান, সাদা আর সাদা। তুষারের পুরু চাদরে ঢাকা পড়েছে সবকিছু ( Ladakh ) । তবু তিনি অনড় তাঁর প্রতিজ্ঞায়। চলছে তাঁর ৫ দিনের অনশন ( Climate Fast )। হিমাঙ্কের থেকে ২০ ডিগ্রি কম তাপমাত্রায় শুয়ে কাঁপা অথচ প্রত্যয়ী কন্ঠে ট্যুইটারে বার্তা দিলেন থ্রি ইডিয়টসের ফুংসুক ওয়াংরু, বাস্তবের সোনম ওয়াংচুক (#SaveLadakh)।

' ক্ষতির মুখে লাদাখ '

নানা সমস্যায় জর্জরিত লাদাখের মানুষ। বিপর্যস্ত তুষাররাজ্যের বাস্তুতন্ত্র। সোনম ওয়াংচুকের ( Sonam Wangchuk ) দাবি, রাজনীতি থেকে সরকারি প্রকল্প, নানা কারণে ক্ষতির মুখে লাদাখ। বিপন্ন সেখানকার প্রকৃতি ও জনজীবন। এই সব বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান তিনি। ওয়াংচুক চান, প্রধানমন্ত্রী দ্রুত বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করুন। লাদাখের সব রাজনৈতিক নেতাদের নিয়ে আলোচনার দাবি করলেন তিনি আবারও। এর আগেও  একটি ভিডিও প্রকাশ করেন সোনম ওয়াংচুক।

মাইনাস ২০ ডিগ্রিতে অনশন

আপাতত তিনি এক খোলা ছাদের উপর শুয়ে হায়াল ক্যাম্পাসে। চারিদিকে বরফ আর বরফ। তাঁর দাবি, তাঁকে আর এগোতে দেওয়া হয়নি। প্রশাসনের তরফে তাঁকে জানানো হয়েছে, খারডুংলা ( KHARDUNGLA ) এখন বরফে ঢাকা। তাই তাঁকে এগোতে দেওয়া যাবে না। সেখানে তাঁর শারীরীক ক্ষতি হতে পারে।  কিন্তু ওয়াংচুক জানিয়েছেন, খারডুংলা টপ তুষারাবৃত ঠিকই, কিন্তু খারডুংলা বেসে তো স্বাস্থ্য সংক্রান্ত সব সুবিধেই আছে। তাই তাঁকে এগোতে দেওয়া হোক।  ভিডিও শেষে তিনি ফের আশা প্রকাশ করেছেন, তাঁর এই অনশন শিগগিরিই প্রধানমন্ত্রীর নজরে আসলে, তিনি যেন লাদাখের সমস্যাটির প্রতি নজর দেন ও দ্রুত হস্তক্ষেপ করেন। 

সোনম ওয়াংচুকের অনুপ্রেরণাতেই  আমির খানের বিখ্যাত ছবি ‘থ্রি ইডিয়টস’-এর প্রধান চরিত্র ফুংসুক ওয়াংরু। লাদাখে সমাজসেবামূলক কাজের জন্য তিনি বিখ্যাত।  ২০১৮ সালে সোনম ‘হিমালয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভস’ নামে এক শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। তিনি ২০১৮ সালে রমন ম্যাগসাইসাই সম্মানও। তাঁর উদ্দেশ্য বরাবর লাদাখের উন্নয়ন। হাতেকলমে ছাত্রদের বিজ্ঞানের পাঠ দিতেই তাঁর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি। থ্রি ইডিয়টস- ছবির পর থেকে তিনি  অনেক মানুষেরই আইকন। এবার লাদাখকে বিপদ থেকে বাঁচাতে তাঁর কণ্ঠ দিল্লি অবধি পৌঁছয় কি না, সেটাই দেখার। 

 

 

সেরা শিরোনাম

Road Accident Chain Reaction: সার্ভিস লেন থেকে সটান হাইওয়েতে উঠে গেলেন বৃদ্ধ, তার পরই ‘চেন রিয়্যাকশন’, মুখোমুখি ধাক্কা দুই SUV-র, শূন্যে উড়ে গেলেন বাইকার
সার্ভিস লেন থেকে সটান হাইওয়েতে উঠে গেলেন বৃদ্ধ, তার পরই ‘চেন রিয়্যাকশন’, মুখোমুখি ধাক্কা দুই SUV-র, শূন্যে উড়ে গেলেন বাইকার
Google On IIT Kharagpur: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় খড়গপুর আইআইটিকে ৫০ লক্ষ ডলার দিচ্ছে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় খড়গপুর আইআইটিকে ৫০ লক্ষ ডলার দিচ্ছে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
Health Department:
"..বিনামূল্যে দিতে হবে", সরকারি হাসপাতালে কী নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget