এক্সপ্লোর

Lal Krishna Advani: লালকৃষ্ণ আডবাণীর ভূয়সী প্রশংসা, ‘রথযাত্রা’ পর্ব নিয়ে পাল্টা সাফাই, শশী তারুরের থেকে দূরত্ব বাড়াল কংগ্রেস

Shashi Tharoor: আডবাণীর ৯৮তম জন্মদিনে সম্প্রতি বর্ষীয়ান নেতাকে শুভেচ্ছা জানান তারুর।

নয়াদিল্লি: দলে থেকেও বেশ কিছু দিন ধরেই বেসুরো বাজছেন তিনি। এবার আরও একধাপ এগিয়ে কংগ্রেসের বিরাগভাজন হলেন, দলের তিরুঅনন্তপুরমের সাংসদ শশী তারুর। বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে শুধুমাত্র শুভেচ্ছাই জানাননি তিনি, সেই নিয়ে প্রশ্নের মুখে পড়লে, আডবাণীর হয়ে সওয়ালও করেছেন। তবে বিষয়টি যে মোটেই ভাল চোখে দেখছে না তাঁর দল, তা স্পষ্ট হয়ে গেল। তারুরের মন্তব্য থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে কংগ্রেস। (Shashi Tharoor)

আডবাণীর ৯৮তম জন্মদিনে সম্প্রতি বর্ষীয়ান নেতাকে শুভেচ্ছা জানান তারুর। আডবাণীর সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করে লেখেন, ‘জনসেবার প্রতি ওঁর অটল অঙ্গীকার, বিনয় ও শালীনতা বোধ এবং আধুনিক ভারতের গঠনে ওঁর ভূমিকা মোছা যাবে না। একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক, যাঁর সেবামূলক জীবন সকলকে অনুপ্রেরণা জোগায়’।  (Lal Krishna Advani)

কিন্তু তারুরের ওই  পোস্ট ঘিরে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। এমনকি অভিজ্ঞ আইনজীবী সঞ্জয় হেগড়ের সঙ্গে তর্কাতর্কিও শুরু হয় তারুরের। সঞ্জয় লেখেন, ‘মিস্টার তারুর, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ‘দেশের মাটিতে ঘৃণার বীজ বপন করা’ (খুশওয়ন্ত সিংহের উক্তি অনুযায়ী) জনসেবা নয়’। ১৯৯০ সালে আডবাণীর ‘রথযাত্রা’র দিকে নির্দেশ করেই ওই মন্তব্য করেন আইনজীবী সঞ্জয়, যার দরুণ বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ঘটেছিল।

যদিও এতে পাল্টা যুক্তি দিয়ে তারুর লেখেন, ‘ওঁর দীর্ঘ কর্মজীবনকে শুধুমাত্র একটি পর্বে নামিয়ে আনা, সেটি যত তাৎপর্যপূর্ণই হোক না কেন, তা অন্যায়। নেহরুজির সামগ্রিক কর্মজীবনকে যেমন চিনের কাছে ধাক্কা দিয়ে বিচার করা যায় না, ইন্দিরা গাঁধীকে যেমন শুধুমাত্র জরুরি অবস্থা দিয়ে বিচার করা যায় না। আমার মনে হয় আডবাণীজির প্রতি সৌজন্য প্রদর্শন করা উচিত আমাদের’।

তারুরের এই মন্তব্য নিয়ে কাটাছেঁড়া হতে সময় লাগেনি। কংগ্রেসে থেকেও আডবাণীর প্রশংসার নেপথ্যে বিজেপি-র সঙ্গে তাঁর সাম্প্রতিক ঘনিষ্ঠতাকে কারণ হিসেবে তুলে ধরেন কেউ কেউ।  বাবরি মসজিদ পর্বকে লঘু করে দেখানোর অভিযোগও তোলেন অনেকে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের তরফে তারুরের সঙ্গে দূরত্ব বাড়ানো হয়েছে। দলের মুখপাত্র পবন খেরা বলেন, “বরাবরের মতোই শশী তারুর নিজের মতামত জানিয়েছেন, যার সঙ্গে কংগ্রেসের কোনও যোগ নেই। তাঁর ওই মন্তব্য থেকে কংগ্রেস নিজেকে দূরে রাখছে। কংগ্রেসের সাংসদ এবং ওয়র্কিং কমিটির সদস্য থেকেও যে এসব করতে পারছেন উনি, তাতে কংগ্রেসের গণতান্ত্রিক এবং উদার মনোভাবই প্রকাশ পাচ্ছে’। 

তারুরের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক যে আগের জায়গায় নেই, তা নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে বিগত কয়েক মাস ধরেই। প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে থাকা হোক বা মোদির প্রশংসা করা, দলকে টপকে ভারত সরকারের প্রতিনিধি হয়ে বিদেশ সফরে যাওয়া, এসবে জেরে দূরত্ব বেড়েছে বলে জোর গুঞ্জন লুটিয়েন্স দিল্লিতে। সম্প্রতি রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে একটি লেখা প্রকাশ করেন তারুর, যাতে নেহরু-গাঁধী পরিবারের উল্লেখ টানেন। সেই নিয়ে বিজেপি-র তরফে জোর প্রচারও চালানো হয়। আর তার পরই আডবাণীর প্রশংসা এবং নেহরু-ইন্দিরার সঙ্গে তুলনা করে এই মন্তব্য। তাই প্রশ্ন উঠছে, কংগ্রেসের বিরাগভাজন হয়ে বিজেপি-র প্রতি কি নরম হচ্ছেন তারুর? দল বা তারুর নিজে সে নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget