এক্সপ্লোর

ভিআইপি স্টিকার ও নীল বাতি লাগানো গাড়ি নিয়ে সতর্ক লালবাজার

নির্দেশ দেওয়া হয়েছে, ভিআইপি স্টিকার অথবা নীল বাতি লাগানো গাড়ি রাস্তায় বা পার্কিংয়ে দাঁড়িয়ে থাকলে নথি পরীক্ষা করতে হবে।

পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও সৌভিক মজুমদার, কলকাতা: দেবাঞ্জনকাণ্ড থেকে শিক্ষা। ভিআইপি স্টিকার ও নীল বাতি লাগানো গাড়ি নিয়ে সমস্ত ট্রাফিক গার্ডকে সতর্ক করল লালবাজার। নির্দেশ দেওয়া হয়েছে, ভিআইপি স্টিকার অথবা নীল বাতি লাগানো গাড়ি রাস্তায় বা পার্কিংয়ে দাঁড়িয়ে থাকলে নথি পরীক্ষা করতে হবে। পুলিশ লেখা গাড়ির ক্ষেত্রেও একইভাবে চালাতে হবে নজরদারি।

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের জেরে রাজ্যজুড়ে আলোড়ন। আর এই পরিস্থিতিতে সতর্ক পুলিশ প্রশাসন। ভ্যাকসিন ক্যাম্প আয়োজন নিয়ে আগেই নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। এবার লালবাজার ট্রাফিক কন্ট্রোলও নীল বাতি ও ভিআইপি স্টিকার লাগানো গাড়ি নিয়ে জারি করল মৌখিক নির্দেশিকা। ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের গাড়ি, দেহরক্ষী নিয়ে ঠাটবাট ছিল উঁচুস্তরের আমলার মতো। মঙ্গলবার সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের আধিকারিক পরিচয় দিয়ে গ্রেফতার হয়েছেন যে  যুবক, তাঁর ছিল নীল বাতি লাগানো গাড়ি। গাড়িতে ছিল ভিআইপি স্টিকারও। 

এই প্রেক্ষিতে এবার লালবাজার ট্রাফিক কন্ট্রোলও মৌখিক নির্দেশিকায় সমস্ত ট্রাফিক গার্ডকে জানিয়ে দিল, ভিআইপি স্টিকার ও নীল বাতি লাগানো গাড়ি রাস্তায় দেখা গেলে বা পার্কিংয়ে দাঁড়িয়ে থাকলে নথি পরীক্ষা করতে হবে। পুলিশ লেখা গাড়ি থাকলেও নিতে হবে একই ব্যবস্থা। কোনও গাড়ির নথি নিয়ে সন্দেহ হলে খবর দিতে হবে স্থানীয় থানায়। নীল বাতি লাগানো গাড়ি কারা ব্যবহার করতে পারবেন তা নিয়ে স্পষ্ট সরকারি নির্দেশিকা রয়েছে।

অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ও জাল আইএএস দেবাঞ্জন দেবের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে তা নিয়ে সিবিআই তদন্তের দাবিতে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, যদি ধরেও নিই, তিনি আইএএস ছিলেন, তা হলেও তিনি নীল বাতি লাগানো গাড়ি নিয়ে কীভাবে ঘুরছিলেন? কোনও আইএএস কি পারেন নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে? রাজ্য জুড়ে নীল বাতির অপব্যবহার হচ্ছে কীভাবে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget