এক্সপ্লোর

Landslide Maharashtra: মধ্যরাতে ভয়ঙ্কর ভূমিধসে তলিয়ে গেল গোটা গ্রাম! ঘুমের মধ্যেই মর্মান্তিক মৃত্যু

Raigad Landslide: মধ্যরাতে দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এখন পর্যন্ত পাঁচ থেকে ছ' জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মুম্বই: মধ্যরাতে সকলের চোখে তখন শান্তির ঘুম। কিন্তু সেই ঘুমই যে চিরতরের হতে চলেছে তা কি স্বপ্নেও ভেবেছিলেন কেউ! মহারাষ্ট্রের (Maharashtra Landslide) রায়গড় জেলার খালাপুর তহসিলের ইরশালওয়াদি গ্রাম মধ্যরাতে ভূমিধসে তলিয়ে যায়। মহারাষ্ট্র সরকারের (Maharashtra Government) তরফে জানান হয়েছে এখনও ধ্বংসস্তূপে ১২০ জনেরও বেশি লোক আটকে থাকার আশঙ্কা করছে তারা।

মধ্যরাতে দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এখন পর্যন্ত পাঁচ থেকে ছ' জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যু সংখ্যাও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ধ্বংসস্তূপে ১২০ জনেরও বেশি লোক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ২৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।  দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন বিপর্যয় মোকাবিলা দলকে। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রামের ৯০ শতাংশ এলাকা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এখানে ৩০ থেকে ৩৫টি আদিবাসী বাড়ির একটি বড় বসতি ছিল। দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে তাই। এখন পর্যন্ত উদ্ধারকারী দল এক নারী ও দুই শিশুকে উদ্ধার করতে পেরেছে। ভূমিধসে সব মাটির নিচে তলিয়ে যাওয়ায় উদ্ধারকর্মীরাও বিপাকে পড়েছেন উদ্ধার করতে গিয়ে। 

চিকিৎসা সহায়তা এবং উদ্ধার অভিযানের জন্য বিশেষ দলও গঠন করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে চারটি অ্যাম্বুলেন্স। প্রয়োজনে আরও অ্যাম্বুলেন্স যাওয়ার কথা রয়েছে। আইয়ুব তাম্বোলি এবং তার প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বেশ কয়েকটি সামাজিক কাজের সাহায্যকারী দল এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। 

দুর্ঘটনার পর কিছু মানুষ ভয় পেয়ে জঙ্গলের দিকে ছুটে যায় বলে জানা গেছে। উদ্ধারকারী দলের একজন সদস্য বলেছেন, জঙ্গল থেকে সেই সকল ব্যক্তিরা ফিরে আসার পরই আমরা এই ভূমিধসের নিচে কত মানুষ আটকে থাকতে পারে সে সম্পর্কে সঠিক তথ্য পাব।  

 

আরও পড়ুন, 'যে সর্বদা ইষ্ট চিন্তা করে, তার অনিষ্ট আসবে কোথা দিয়ে'? সন্তানদের উদ্দেশে মায়ের উক্তি যেন জীবনের পাথেয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget