এক্সপ্লোর

Lebanon Pager Explosions: মাত্র ৩ গ্রাম বিস্ফোরক, হত ৯, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ২০০, লেবাননে পেজার হামলার নেপথ্যে Mossad?

Isarel-Hezbollah Conflict: আহতদের মধ্যে ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক।

বেইরুট: শত্রুপক্ষকে নিকেশ করার ক্ষেত্রে তাদের জুড়ি নেই। আবারও খবরের শিরোনামে ইজরায়েলের গুপ্তচর সংস্থা Mossad. লেবাননে একসঙ্গে ৩০০০ পেজার বিস্ফোরণের জন্য তাদের দিকেই আঙুল উঠছে। ইজরায়েল বনাম হামাস যুদ্ধে লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লা সরাসরি ইজরায়েলের বিরোধিতা করেছে। এমনকি দু'পক্ষের মধ্যে ড্রোন, রকেট হামলাও চলেছে বেশ কয়েক বার। সেই হেজবোল্লাকে নিকেশ করতেই Mossad পরিকল্পিত ভাবে একসঙ্গে ৩০০০ পেজারে বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ। (Lebanon Pager Explosions)

ইজরায়েল বনাম হামাস যুদ্ধে হেজবোল্লাও জড়িয়ে পড়েছে তৃতীয় পক্ষ হিসেবে। ইজরায়েলি গোয়েন্দাদের নজরদারি এড়াতে বেশ কয়েক মাস আগেই মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে দেয় তারা। কেউ যাতে লোকেশন ধরতে না পারে, তার জন্যই মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। সেই থেকে তাদের কথোপকথনের মাধ্যম হয়ে ওঠে পেজার, যার মাধ্যমে সংক্ষিপ্ত লিখিত বার্তা পৌঁছে দেওয়া যায়। কিন্তু Mossad-এর হাতে সেই পেজারই মানুষ মারার অস্ত্র হয়ে উঠেছে বলে অভিযোগ। আমেরিকা জানিয়েছে, এই ঘটনায় তাদের কোনও যোগ নেই। যদিও সপ্তাহ দুয়েক আগেই আমেরিকান ইউনিভার্সিটি অফ বেইরুট মেডিক্যাল সেন্টারে কর্মরত চিকিৎসক এবং কর্মীদের ব্যবহৃত পেজার পাল্টে দেওয়া হয় বলে অভিযোগ সামেন এসেছে। (Isarel-Hezbollah Conflict)

এখনও পর্যন্ত মঙ্গলবারের এই পেজার বিস্ফোরণে শিশু-সহ ন'জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন প্রায় ৩০০০ মানুষ। লেবাননে ইজরায়েলের রাষ্ট্রদূতও আহত হয়েছেন হামলায়। আহতদের মধ্যে ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক। কিন্তু একসঙ্গে ৩০০০ পেজারে বিস্ফোরণ ঘটানো হল কী করে, প্রশ্ন তুলছেন অনেকেই। এর নেপথ্যে 'জটিল অপারেশন' রয়েছে বলে মনে করা হচ্ছে। 

বেশ কয়েক মাস আগে তাইওয়ানের সংস্থা Gold Apollo-কে ৫০০০ পেজারের বরাত দেয় হেজবোল্লা। সেই পেজারগুলিতেই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও তাইওয়ানের ওই সংস্থার দাবি, তারা পেজারগুলি তৈরি করেনি, তার মধ্যে বিস্ফোরক থাকার ব্যাপারেও কিছু জানা নেই তাদের। বরং ইউরোপের BAC সংস্থাই পেজারগুলি তৈরি এবং বিক্রি করে। শুধুমাত্র তাদের সংস্থার লোগো ব্যবহৃত হয়েছিল। 

এই ঘটনায় হেজবোল্লার নেতাদের সঙ্গে কথা বলেছে সংবাদ সংস্থা রয়টার্স, তাতে একাধিক দাবি উঠে এসেছে। জানা গিয়েছে, চলতি বছরের শুরুতেই তাইওয়ানের ওই সংস্থার কাছ থেকে ৫০০০ AP924 মডেলের পেজার এসে পৌঁছয়। সেই থেকে পেজারগুলি ব্যবহার করছিলেন হেজবোল্লার সদস্যরা। কিন্তু তার ভিতরে যে ইজরায়েল চিপ বসিয়ে রেখেছে, তা টের পাননি কেউ। 

হেজবোল্লার একটি সূত্রের দাবি, তাদের হাতে আসার আগে Mossad পেজারের নকশা পাল্টে দেয়। পেজারের ভিতর সূক্ষ্ম একটি চিপ বসিয়ে দেওয়া হয়, যার মধ্যে তিন গ্রাম বিস্ফোরক পদার্থ রেখে দেওয়া হয়। এত সূক্ষ্ম ওই চিপ যে কোনও স্ক্যানারেই সেটি ধরা পড়েনি। পেজারের ব্যাটারিতে PETN বিস্ফোরক রেখে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। ওই চিপ থেকে Mossad-এর কাছে সঙ্কেত পৌঁছে যেত। মঙ্গলবারও তেমনই সঙ্কেত পৌঁছে যায়। এর পর ব্যাটারির তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যায় এবং তা থেকে বিস্ফোরণ ঘটে। এর পরই দেশের বিভিন্ন প্রান্তে ৩০০০ পেজারে একসঙ্গে বিস্ফোরণ ঘটে।

নাশকতার কাজে ব্যবহৃত PETN এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শক্তিশালী বিস্ফোরক। তার রিলেটিফ এফেক্টিভনেস ফ্য়াক্টর ১.৬৬, TNT-র চেয়েও বেশি। PETN তুলনামূলক ভাবে স্থিতিশীল। ঘর্ষণ বা ধাক্কায় তেমন কিছু হয় না। কিন্তু উচ্চ তাপমাত্রায় বিস্ফোরণ ঘটে, যা থেকে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এখনও পর্যন্ত এত বড় হামলার মুখে তাদের পড়তে হয়নি বলে দাবি হেজবোল্লার। আমেরিকার Wall Strett Journal জানিয়েছে, পেজার গরম হতে দেখে হেজবোল্লার অনেকে ফেলে দিয়েছিলেন। তাঁরা রক্ষা পেয়েছেন। Al Jazeera লেবাননের নিরাপত্তা বিভাগের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, পেজারে যে বিস্ফোরক বসানো হয়, তার ওজন ছিল ২০ গ্রামের কম। সঙ্কেতের মাধ্যমে দূরে বসে কী করে ব্যাটারি গরম করে তোলা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

লেবাননে ইজরায়েলের হামলায় ১৭০ জন হেজবোল্লা সদস্য ইতিমধ্যেই মারা গিয়েছেন। এই আবহে এ বছর ফেব্রুয়ারি মাসে পরিকাঠামো ক্ষেত্রে বড় পরিবর্তন ঘটায় হেজবোল্লা। গত ১৩ ফেব্রুয়ারি সংগঠনের সাধারণ সম্পাদক হাসান নাসরাল্লা বিবৃতি দিয়ে সমর্থকদের সতর্ক করেন। ইজরায়েলি গুপ্তচরদের চেয়ে মোবাইল ফোন অনেক বেশি বিপজ্জনক বলে জানান তিনি। ফোন ভেঙে মাটিতে পুঁতে দিতে, বাক্সে পুরে তালা দিতে আহ্বান জানান হাসান। এর পরই পেজারের ব্যবহার শুরু করে হেজবোল্লা। কিন্তু সেই পেজারই Mossad-এর হাতে মানুষ মারার অস্ত্র হয়ে উঠেছে বলে দাবি তাদের। সিরিয়াতেও এমন পেজার বিস্ফোরণ ঘটেছে। একটি গাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে সেখানে। 

এই যদিও প্রথম বার নয়। লেবাননে পেজার বিস্ফোরণ নিয়ে এখনও পর্যন্ত কিছু না বললেওস, শত্রুপক্ষকে নিকেশ করতে আগেও এমন ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে। আমেরিকার জাতীয় নিরাপত্তা বিভাগের এক প্রাক্তন বিশেষজ্ঞ জানান, ১৯৯৬ সালে হামাস নেতা ইয়াহিয়া আয়াশকে খুন করতে ফোনের মধ্যে ১৫ গ্রাম RDX ঢুকিয়ে দিয়েছিল Mossad. ইয়াহিয়া বাবাকে ফোন করতে যেতেই বিস্ফোরণ ঘটে এবং মারা যান ইয়াহিয়া। ইজরায়েলের আর এক গুপ্তচর সংস্থা Shin Bet সেই ঘটনায় যুক্ত ছিল বলে জানা যায়।

আরও পড়ুন: Lebanon Pager Explosion: মান্ধাতা আমলের পেজার এখন মানুষ মারার অস্ত্র, লেবাননে একসঙ্গে ৩০০০ বিস্ফোরণ, কাঠগড়ায় ইজরায়েলের Mossad

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget