এক্সপ্লোর

আমাদের জ্ঞান কিছুমাত্র বাড়ল না! করোনা রুখতে মোদির সার্ক ভিডিও কনফারেন্সিংকে কটাক্ষ চিদম্বরমের

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকের প্রস্তাব দেন।

নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় যৌথ স্ট্র্যাটেজি নির্ধারণে রবিবার বিকালে সার্কভুক্ত দেশগুলির প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্সিংয়ের পরদিনই কটাক্ষ, সমালোচনার সুর পি চিদম্বরমের গলায়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা সরকার মারণ ভাইরাস মোকাবিলায় এখনও তেমন কিছু করছে না বলে অভিযোগ করেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকের প্রস্তাব দেন। গত সপ্তাহে মোদি কোভিড-১৯ এর সঙ্গে লড়তে সার্ক সদস্য দেশগুলির নেতাদের নিয়ে ভিডিও কনফারেন্সের প্রস্তাব দিলে পাকিস্তান সহ সব দেশই সম্মতি দেয়। সংবাদ সংস্থা এএনআইকে চিদম্বরম আজ বলেন, সরকার করোনাভাইরাস মোকাবিলায় যথেষ্ট করছে না। প্রধানমন্ত্রী সার্ক বা জি-২০ গোষ্ঠীর বৈঠক ডাকুন, কোনও আপত্তি নেই। কিন্তু ঘটনা হল, রাজ্যগুলি যেখানে সাহসী পদক্ষেপ করছে, সেখানে কেন্দ্র অত্যন্ত দ্বিধাগ্রস্ত, মনে হয় তারা পিছিয়ে রয়েছে। তিনি কটাক্ষও করেন, গতকালের পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কাকে নিয়ে ভারতের ভিডিও কনফারেন্সিংয়ে আমাদের জ্ঞান কিছুমাত্র বাড়েনি। তিনি রাজ্য সরকারগুলির কাছে ‘আরও সাহসী’ নেতৃত্বের ডাক দিয়ে সংক্রমণ রুখতে ‘আরও কঠোর’ পদক্ষেপ চাই বলেও মন্তব্য করেন। একগুচ্ছ ট্যুইট করেন তিনি। একটিতে বলেন, সংক্রমণ যে হারে দ্রুত বাড়ছে, সেদিকে নজর দেওয়া উচিত সরকারের। ওই হার অত্যন্ত উদ্বেগজনক। আরও বলেন, সার্ক বৈঠক ঠিক আছে, কিন্তু এখন সরকারের হু ও আইসিএমআর, এখন ডঃ দেবী শেট্টির সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া উচিত। অনেক শহর ও নগর আংশিক থেকে পুরোপুরি লকডাউন বা অবরুদ্ধ করার ভাবনা খতিয়ে দেখা দরকার। গতকাল আমি সরকারকে কোভিড-১৯ মোকাবিলায় আরও কঠোর, স্পষ্ট ব্যবস্থা নেওয়ার কথা ভেবে দেখতে বললাম। পেলাম একটা ভিডিও সম্মেলন যাতে আমাদের জ্ঞান বাড়ল না!

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Kedarnath Dham: শীতকালের জন্য বন্ধ হল কেদারনাথ মন্দিরের দরজা, আগামী সোমবার বন্ধ হবে বদ্রীনাথ ধামের দরজা
শীতকালের জন্য বন্ধ হল কেদারনাথ মন্দিরের দরজা, আগামী সোমবার বন্ধ হবে বদ্রীনাথ ধামের দরজা
Pareshram Das: 'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget