এক্সপ্লোর

আসছে 'আমপান', এর আগে কোন কোন ঝড় ধ্বংসলীলা চালিয়েছিল এদেশে?

ভারতে ৫টির মধ্যে ৪টি সাইক্লোনই হয় পূর্বউপকূলবর্তী অঞ্চলে। ১৮৯১ থেকে ১৯৯০, এই ১০০ বছরে ২৬২ টি বড়সড় ঝড় সামলেছে পূর্ব উপকূল। সেখানে পশ্চিম পাড়ে হয়েছে ৩৩টি সাইক্লোন।

কলকাতা: আসছে 'আমপান'। ঝড়ের আগমন নিয়ে ত্রস্ত ওড়িশা, পশ্চিমবঙ্গের উপকূরবর্তী এলাকা। গত বছর মে মাসের শুরুতেই চলেছিল 'ফণী'র তাণ্ডব। করোনা আতঙ্কের মধ্যেই ভারতে প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে প্রায়ই। বন্যা, খরা, মেঘ-ভাঙা-বৃষ্টি, ভূমিকম্প। তবে ভারতে বিধ্বংসী ঝড়ের ইতিহাস রীতিমতো শিউরে ওঠার মতোই। মে-জুন, অক্টোবর-নভেম্বর, এই মাসগুলিতেই ভারতে ঝড় বেশ হয়ে থাকে। ভৌগলিক কারণেই আর তার ধাক্কা বেশিরভাগই গিয়ে পড়ে দেশের পূর্ব উপকূলে। ভারতে কেন এত সাইক্লোন হয়? ভারতে ৫টির মধ্যে ৪টি সাইক্লোনই হয় পূর্ব উপকূলবর্তী অঞ্চলে। ১৮৯১ থেকে ১৯৯০, এই ১০০ বছরে ২৬২ টি বড়সড় ঝড় সামলেছে পূর্ব উপকূল। সেখানে পশ্চিম পাড়ে হয়েছে ৩৩টি সাইক্লোন। বহুর মধ্যে ভারতের ইতিহাসে ঘটে যাওয়া ৯টি সাইক্লোনের কথা কোনওদিন ভোলা যাবে না। ভারতে কোন কোন রাজ্য সব থেকে বেশি সাইক্লোন সামলায়? এ দেশে ঝড়ে সবথেকে বেশি বিপর্যস্ত হয় অন্ধ্র প্রদেশ, ওড়িশা, তামিল নাডু ও পশ্চিমবঙ্গ। পদুচেরিও ঝড়ের মুখোমুখি হয় বারবার। ভারতে কীভাবে সাইক্লোনের নামকরণ হয় জানেন? সাইক্লোনের নাম শুধু ভারতের আবহাওয়া দফতর ঠিক করে না। ৮টি দেশের আবহাওয়া অফিসের ভাবনা-চিন্তা থেকে দেওয়া হয় ঝড়ের নাম। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক ভারতের সবথেকে বিধ্বংসী ঝড়গুলির ইতিবৃত্ত ফণী - ২০১৯ গতবছরই অতিশক্তশালী ঘূর্ণিঝড় ফণী তছনছ করে দিয়েছিল ওড়িশা উপকূল। বিপন্ন হয়েছিল স্বাভাবিক জনজীবন। বেশ কিছুদিন ওড়িশার বিভিন্ন জায়গা ছিল অগম্য, যোগাযোগের বাইরে। তাণ্ডবলীলা চলেছিল ভুবনেশ্বর বিমানবন্দরেও। বন্ধ ছিল উড়ানও। ভারতীয় আবহাওয়া দফতর ফণীর শক্তি ও তাণ্ডবলীলা দেখে তাকে ক্যাটেগরি ৪ হারিকেনের পর্যায়ে রেখেছিল। সাইক্লোন অক্ষি - ২০১৭ অক্ষি মূলত তাণ্ডব চালিয়েছিল পশ্চিম উপকূলে। ক্ষতিগ্রস্ত হয়েছিল কেরল, তামিলনাডু ও গুজরাত। ২৪৫ জনের প্রাণ গেছিল অক্ষির ধ্বংসলীলায়। সাইক্লোন ভরদা ২০১৬ সাইক্লোন ভরদা মূলত দাপট দেখিয়েছিল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেই। তারপর তা পূর্ব উপকূলে ঢুকে তাণ্ডব চালায় চেন্নাই, বিশাখাপত্তনম, কাঞ্চিপুরমে। শীতকালীন এই ঝড়ে প্রায় ৩৮ জন প্রাণ হারিয়েছিলেন। সাইক্লোন হুদহুদ ২০১৪ হুদহুদ দাপটে বিপর্যস্ত হয়েছিল ভাইজ্যাগ। ওড়িশাতেও চলে হুদহুদের ধ্বংসলীলা। তছনছ হয়ে যায় শহর-গ্রাম। ১২৪ জনের মৃত্যু হয় এই ঘূর্ণিঝড়ে। পিলিন - ২০১৩ ১৯৯৯ ওড়িশা সুপারসাইক্লোনের পর এতবড় ঝড় আর এক দশকে হয়নি। ২০১৩ র অক্টোবরে এই ঝড় প্রভাব বিস্তার করেছিল মূলত থাইল্যান্ড, কম্বোডিয়ায়। তারপর তা ভারত ভূখণ্ডেও ঢুকে পড়ে। এই ঝড়ে ৪৫ জনের মৃত্যু হয়। হেলেন -২০১৩ ফাইলিনের থেকে হেলেনের প্রাবল্য কম ছিল নিঃসন্দেহে। বঙ্গোপসাগরে ঘণীভূত এই ঘূর্ণিঝড় নভেম্বর মাসে আছড়ে পড়ে ভারতে। এতে ১১ জনের প্রাণ গেছিল। সাইক্লোন নীলম - ২০১২ দক্ষিণ ভারতের সৈকত-শহর মহাবলীপুরম এই ঝড়ে বিপর্যস্ত হয়। ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল এই ঝড়। হাওয়ার ধাক্কায় চেন্নাইয়ের মেরিনা বিচে বালির ঝড় ওঠে। ১০০ মিটার উঁচুতে ওঠে সমুদ্রের ঢেউ। ৭৫ জনের প্রাণ যায় ঝড়ের ধ্বংসলীলায়। সাইক্লান ফিয়ান - ২০০৯ সাইক্লোন ফ্যান শ্রীলঙ্কা থেকে উৎপন্ন হয়ে তছনছ করেছিল দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা। তামিল নাডুতে ভারী বৃষ্টি হয়েছিল। মহারাষ্ট্র, গুজরাতেও ভাল প্রভাব পড়ে। এই ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয়েছিল ভারতের বিভিন্ন রাজ্যে। ওড়িশা সুপার সাইক্লোন ১৯৯৯ এই ঝড়ের প্রভাব বাকিগুলির থেকে সবথেকে বেশি ক্ষতিকর। আন্দামান সংলগ্ন সাগরে এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি। তারপর তা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ওড়িশায় আছড়ে পড়ে ২৯ অক্টোবর। দুদিন ধরে প্রবল ধ্বংসলীলা চালায় ওই ঝড়। তারপর ভূমির উপ দিয়ে যেতে যেতে ও ক্রমাগত উষ্ণ বায়ুর সংস্পর্শে এসে শক্তি হারায় ঝড়। এই ঝড়ের ধাক্কায় কার্যত স্তব্ধ হয়ে যায় জনজীবন। মৃত্যুর সংখ্যা পৌঁছায় ১৫ হাজারে। বহু মানুষ গৃহহারা হয়। তার সঙ্গে দেখা দেয় সংক্রামক অসুখের আশঙ্কা। ডায়রুিয়া কলেরায় আক্রান্ত হয় ঝড়ে বিপর্যস্ত মানুষ। ২২ হাজারেরও বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হন, শুধুমাত্র ওড়িশাতেই।

সেরা শিরোনাম

Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget