এক্সপ্লোর

লকডাউনে তেলঙ্গানার লঙ্কার ক্ষেত থেকে ১৫০ কিমি হেঁটে ছত্তিশগড়ের গ্রামে ফেরা হল না ১২ বছরের মেয়ের, রাস্তায় মৃত্যু

বিজাপুরের চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার বি আর পূজারি বলেন, মেয়েটির তেলঙ্গানার কর্মস্থল থেকে বিজাপুরের দূরত্ব ১৫০ কিমি, নিজের গ্রাম থেকে ৫০ কিমি দূরে এসে মারা যায় সে।

নয়াদিল্লি: লকডাউনের মধ্যে তেলঙ্গানার গ্রাম থেকে ছত্তিশগড়ের বিজাপুরে নিজের ঘরের উদ্দেশ্য রওনা দিয়েছিল ১২ বছরের মেয়েটি। কিন্তু শেষ পর্যন্ত ১৫০ কিমি দূরত্ব হেঁটে অতিক্রম করা সম্ভব হল না জামলো মাকদাম নামে মেয়েটির পক্ষে। ১৫ এপ্রিল জামলো ও আরও কয়েকজন তেলঙ্গানার কান্নাইগুড়া গ্রাম থেকে রওনা হয়েছিল। সেখানে লঙ্কার ক্ষেতে কাজ করত সবাই। ১৮ এপ্রিল সকালে বিজাপুরের ভান্ডারপাল গ্রামের কাছে এসে জামলো আর পারেনি। পথেই তার মৃত্যু হয়। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস টেস্ট করা হলেও রিপোর্ট নেগেটিভ এসেছে। শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য হারিয়েই সে মারা গিয়েছে বলে মনে করছেন স্বাস্থ্যকর্মীরা। বিজাপুরের চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার বি আর পূজারি বলেন, মেয়েটির তেলঙ্গানার কর্মস্থল থেকে বিজাপুরের দূরত্ব ১৫০ কিমি, নিজের গ্রাম থেকে ৫০ কিমি দূরে এসে মারা যায় সে। শনিবার সকালে কিছু খাবার খেয়েছিল সে, তারপর তলপেটে যন্ত্রণা শুরু হয়। অস্বস্তি বোধ করে। সকাল ১০টা নাগাদ মৃত্যু হয় তার। প্রাথমিক ভাবে ইলেকট্রোলাইটের গণ্ডগোলেই সে মারা গিয়েছে বলে মনে হয়। মেয়েটির সঙ্গে আর যারা হাঁটছিল, তারা জানিয়েছে, ওর পেটে ঠিকমতো খাবার পড়েনি, যা থেকে শরীরের পেশিগুলো অবসন্ন হয়ে পড়ে। পরবর্তী মেডিকেল পরীক্ষার জন্য মেয়েটির ভিসেরা সংরক্ষণ করে রাখা হয়েছে বলে জানান হেলথ অফিসার। মেয়েটির নিকটাত্মীয়ের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে ছত্তিশগড় সরকার।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB Election 2026:
"১০০ শতাংশ জিতব", প্রচারে বেরিয়ে সিপিএম প্রার্থীর প্রশংসা সজলের মুখে !
আকাশ কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, কাবুলে 'পাক-হানায়' পুড়ে ছাই বিরাট হাসপাতাল, শয়ে শয়ে মৃত্যু
কাবুলে 'পাক-হানায়' পুড়ে ছাই বিরাট হাসপাতাল, শয়ে শয়ে মৃত্যু
LPG Crisis: LPG-র হাহাকারে বিপর্যস্ত অটো পরিষেবা, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে ?
LPG-র হাহাকারে বিপর্যস্ত অটো পরিষেবা, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে ?
Trump On Iran War : 'এবার ইরান যুদ্ধ শেষ?' হোয়াইট হাউস থেকে বড় বার্তা ডোনাল্ড ট্রাম্পের, শান্ত হবে বিশ্ব?
'এবার ইরান যুদ্ধ শেষ?' হোয়াইট হাউস থেকে বড় বার্তা ডোনাল্ড ট্রাম্পের, শান্ত হবে বিশ্ব?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget