এক্সপ্লোর

লকডাউন ৫.০ না অবশেষে ইতি? ১ জুন থেকে করোনা যুদ্ধের রোডম্যাপ তৈরি করছে কেন্দ্র

লকডাউন চালু হওয়ার পর থেকে দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু বহু বিশেষজ্ঞ দাবি করছেন, লকডাউন না হলে এই সংখ্যাটা অবিশ্বাস্যরকম বেড়ে যেত।

নয়াদিল্লি: ৩১ মে শেষ হয়ে যাবে চতুর্থ লকডাউন। শোনা যাচ্ছে, আরও একবার লকডাউন বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র, সে জন্য তৈরি হচ্ছে রোডম্যাপ। তবে আসলে এটা লকডাউন থেকে বার হওয়ার জন্য চূড়ান্ত প্ল্যান। লকডাউন চালু হওয়ার পর থেকে দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু বহু বিশেষজ্ঞ দাবি করছেন, লকডাউন না হলে এই সংখ্যাটা অবিশ্বাস্যরকম বেড়ে যেত। প্রতিবারেই লকডাউন বাড়ানোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণ দেন। শোনা যাচ্ছে, এবারও ১ জুন জাতিকে সম্বোধন করে লকডাউন শেষবারের মত বাড়াবেন তিনি। তবে ৩১ তারিখ যেহেতু রবিবার, ওদিন প্রধানমন্ত্রীর মন কি বাত রেডিও অনুষ্ঠান হওয়ার কথা। লকডাউন বাড়ানোর কথা সেখানেও ঘোষণা করতে পারেন তিনি। দেখে নিন, লকডাউন ৫.০-র সম্ভাব্য গাইডলাইন
  • বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে রাজ্যগুলি ঠিক করবে, কী কী কাজ করা যাবে, কী করা যাবে না।
  • কনটেনমেন্ট জোনগুলি যেমন আছে তেমনই থাকবে। সেকানে কোনও কাজকর্ম করা যাবে না।
  • কেন্দ্র শিগগিরই একটি তালিকা প্রকাশ করবে, তাতে তারা জানাবে, কোন কোন কাজ দেশে আপাতত বন্ধই থাকবে।
  • এখনও পর্যন্ত খবর, ১৫ জুনের আগে কোনও স্কুল খুলতে দেওয়া হবে না বলে ঠিক করা হয়েছে।
  • শপিং মল খোলা যেতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন।
  • ট্রেন ও ঘরোয়া উড়ান চালু হয়ে গিয়েছে। ১ জুন থেকে কিছু নিয়মকানুন মেনে চালু হয়ে যেতে পারে দিল্লি মেট্রোও।
  • কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, পুনে, থানে, ইন্দোর, চেন্নাই, আমদাবাদ, জয়পুর ও সুরাত- এই কটি শহর লকডাউন ৫.০-র মূল ফোকাসে থাকবে।
  • কোনও ধর্মীয় জমায়েত হবে না। তবে ধর্মীয় স্থান খুলে দেওয়ার বিষয়টি রাজ্যের ওপর ছাড়া যেতে পারে।
  • রেস্তোঁরাগুলি খোলার সিদ্ধান্তও দেওয়া যেতে পারে রাজ্যগুলির ওপর।
  • লকডাউন ৫.০-য় কোনও আন্তর্জাতিক উড়ানে সিলমোহর দেওয়া হবে না।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Suvendu Adhikari: 'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Covid 19 : অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget