এক্সপ্লোর

মোদির সঙ্গে মতপার্থক্য আছে, কিন্তু এখন জোট বেঁধে ভাইরাস ঠেকাতে হবে, লকডাউন একমাত্র সমাধান নয়, চাই আগ্রাসী মেজাজে টেস্ট, বললেন রাহুল

রাহুল বলেন, আগ্রাসী মেজাজে পরীক্ষা চালিয়ে যেতে হবে। তাঁর মন্তব্যকে ‘সমালোচনা, নিন্দা নয়, বরং পরামর্শ, প্রস্তাবের মানসিকতা নিয়ে দেখা’র আবেদন করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস মোকাবিলায় দলের কেন্দ্রের নরেন্দ্র মোদির পাশে থাকার আশ্বাস দিয়ে রাহুল গাঁধী নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন, এই অতিমারী দূর করার একমাত্র রাস্তা লকডাউন নয়, তা শুধুমাত্র একটা ‘পজ বাটন’ অর্থাত সাময়িক ঠেকিয়ে রাখার উপায়, যা আমাদের খানিকটা প্রস্তুতি নেওয়ার সময় দেয় মাত্র। রাহুল বলেন, আগ্রাসী মেজাজে পরীক্ষা চালিয়ে যেতে হবে। তাঁর মন্তব্যকে ‘সমালোচনা, নিন্দা নয়, বরং পরামর্শ, প্রস্তাবের মানসিকতা নিয়ে দেখা’র আবেদন করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার মতপার্থক্য আছে, কিন্তু এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, লড়াইয়ের সময় নয়, এখন একজোট হয়ে ভাইরাসের সঙ্গে লড়াই করা দরকার। তিনি আরও বলেন, কৌশল খাটিয়ে লকডাউন শিথিল করা উচিত। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই সবে শুরু হল, বিজয় ঘোষণা করাটা ভুল হবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিক বৈঠক করে রাহুল আগ্রাসী মেজাজে পরীক্ষা করানোর দাবি করেন। প্রসঙ্গত, রাহুল গত ১২ ফেব্রুয়ারি প্রথম ট্যুইট করে কেন্দ্রকে অতিমারীর আসন্ন বিপদের কথা উল্লেখ করেন। আজ তিনি বলেন, ভাইরাসটার সঙ্গে লড়তে হলে নাটকীয় ভাবে টেস্ট বাড়াতে হবে। একেবারে ভাইরাসকে তাড়া করে তার থেকে এগিয়ে যেতে হবে। বাছবিচার না করে টেস্ট করাতে হবে, কোনদিকে ভাইরাসটা যাচ্ছে, তার আগাম হদিশ পেতে হবে যাতে তাকে বিচ্ছিন্ন করে টার্গেট করে তার সঙ্গে লড়তে হবে। আমাদের পরীক্ষা করানোর হার প্রতি দশ লক্ষ লোক পিছু ১৯৯ এবং গত ৭২দিনে মোট যত টেস্ট হয়েছে, তাতে জেলা পিছু মোটামুটি গড়ে ৩৫০ টেস্ট হয়েছে, এই পরিসংখ্যান দিয়ে রাহুল সরকারকে কোভিড ১৯ মোকাবিলায় যাবতীয় সম্পদ সঠিক কাজে লাগানোর পরামর্শ দেন। বলেন, ভারতের পরীক্ষা করানোর হার খুবই কম। তাতে জোয়ার আনা দরকার। করোনাভাইরাস টেস্ট করান কৌশলী ঢঙে, আগ্রাসী মেজাজে, এর মোকাবিলায় রাজ্যগুলিকে সাহায্য করুন।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."
West Bengal News Live : বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে কালীপুজোর রাতে শূন্যে গুলি চালাল যুবক !
বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে কালীপুজোর রাতে শূন্যে গুলি চালাল যুবক !
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget