এক্সপ্লোর

LocketAttacksMamata: উঠল আওয়াজ বঙ্গে, ধর্ষণকারীরা দিদির সঙ্গে! এবার মমতাকে নিশানা লকেটের, ধর্ষণকারীরা লকেটের আঁচলের তলায়! পাল্টা তৃণমূল

একটি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করেই শাসক-বিরোধীর এই বাগযুদ্ধ।নারীদের সুরক্ষার দাবিতে সোমবার সন্ধেয় চুঁচুড়ায় বৈঠক করেন লকেট। ওইদিন রাতেই চুঁচুড়ার কামারপাড়ায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবিতে বুধবার চুঁচুড়া থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। নেতৃত্বে ছিলেন লকেট।

হুগলি: অগ্নিমিত্রা পালের পর এবার লকেট চট্টোপাধ্যায়। রাজ্যে একের পর এক ধর্ষণের অভিযোগে মুখ্যমন্ত্রীকে আক্রমণ হুগলির বিজেপি সাংসদের। সম্প্রতি অগ্নিমিত্রা মন্তব্য করেন, দিদি ওদের বলে দিয়েছে, তোদের তো চাকরি দিতে পারিনি, তোদের এন্টারটেনমেন্টের যখন প্রয়োজন হবে তোরা গিয়ে ধর্ষণ করবি! বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর মন্তব্যে প্রবল বিতর্ক হয়। এবার তাঁর সুরেই লকেটের মন্তব্য, উঠল আওয়াজ বঙ্গে, ধর্ষণকারীরা দিদির সঙ্গে! একটি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করেই শাসক-বিরোধীর এই বাগযুদ্ধ।নারীদের সুরক্ষার দাবিতে সোমবার সন্ধেয় চুঁচুড়ায় বৈঠক করেন লকেট। ওইদিন রাতেই চুঁচুড়ার কামারপাড়ায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবিতে বুধবার চুঁচুড়া থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। নেতৃত্বে ছিলেন লকেট। সেখানেই সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিজেপি সাংসদ বলেন, বাংলার কোনও নারী সুরক্ষিত নয়, এখন দিদি যে আওয়াজ দিচ্ছেন - উঠছে আওয়াজ বঙ্গে, মহিলারা দিদির সঙ্গে। আসলে আওয়াজ হওয়া উচিত- উঠল আওয়াজ বঙ্গে, ধর্ষণকারীরা দিদির সঙ্গে। উঠল আওয়াজ বঙ্গে- চালচোররা দিদির সঙ্গে! তবে মুখ বুজে লকেটের মন্তব্য হজম করেনি শাসক দল। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ধর্ষণকারীরা লকেটের আঁচলের তলায় থাকছে বলেও পাল্টা কটাক্ষ করেন। বলেন, বাংলার থেকে বিজেপি শাসিত রাজ্যে বেশি ধর্ষণ, পুড়িয়ে দেওয়া হয়, পশ্চিমবঙ্গে অপরাধীদের পুলিশ ধরে, বিজেপি সব কিছুতেই রাজনীতি করছে, তাই এই বিক্ষোভ। ধর্ষণকারীরা লকেটের আঁচলের তলায় থাকছে। বিজেপির বিক্ষোভ চলাকালীন পুলিশের তরফে জানানো হয় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। এরপরই বিক্ষোভ থেকে সরে আসেন লকেটরা। এর আগে গত ২৪ নভেম্বর, ধর্ষণ ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জেরে অগ্নিমিত্রার বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর করেন এক তৃণমূল কর্মী। মিথ্যা মামলার অভিযোগে এদিন তমলুক থানায় বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। সেই সময়ই বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় পুলিশের। পরে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget