এক্সপ্লোর

First Session Of 18th Lok Sabha : লোকসভার অধিবেশনের প্রথমদিনই ঝড়ের পূর্বাভাস, কোন কোন ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরবে বিরোধীরা?

Lok Sabha Session Live : সোমবার সংসদে শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্য সাংসদরা। প্রোটেম স্পিকারের তত্ত্বাবধানে হবে সাংসদদের শপথ গ্রহণের অনুষ্ঠান।

আজ থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার অধিবেশন। প্রথম দিনই ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। নতুন নির্বাচিত এনডিএ সরকারের মন্ত্রীরা শপথ নেওয়ার পরপরই প্রকাশ্য়ে এসেছে NEET পরীক্ষা নিয়ে বিরাট দুর্নীতির অভিযোগ। ডাক্তারির সর্বভারতীয়  প্রবেশিকা NEET-এ দুর্নীতির অভিযোগে উত্তাল গোটা দেশ। ঝড়ের চক্ষুর মুখে এনডিএ সরকার। এরই মধ্যে প্রশ্নফাঁসের আশঙ্কায় UGC NET বাতিল করা হয়েছে। স্থগিত করে দেওয়া হয়েছে CSIR-UGC NET-ও। আর তার ফলে চরম অনিশ্চয়তার মুখে পরীক্ষার্থীরা। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে ডাক্তারির সর্বভারতীয়  প্রবেশিকা NEET কে কেন্দ্র করে। সোমবার অষ্টাদশ লোকসভার অধিবেশনের প্রথমদিনই এই নিয়েই ঝড় তুলতে পারেন বিরোধীরা। 

NEET, NET ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরবেন বিরোধীরা। এত বড় মাপের কেলেঙ্কারির মাথায় কারা? পূর্ণাঙ্গ তদন্তে কি তা কখনও জানা যাবে? এই নিয়েই এককাট্টা হয়ে মোদি সরকারকে আক্রমণ করতে পারে ইন্ডিয়া জোট। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে এক বন্ধনীতে রেখে আক্রমণ করা হতে পারে সরকারকে। কীভাবে বিরোধীদের জবাব দেওয়া হবে,পাল্টা কৌশল ঠিক করতে গতকাল গভীর রাতে নিজের বাসভবনে বৈঠক করেন নাড্ডা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবরে সঙ্গে বৈঠক করেন বিজেপি সভাপতি। উল্লেখ্য, কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি মালগাড়ি। তার জেরে প্রাণ জা. ১০ জনের। এই ঘটনার প্রেক্ষিতে রেলওয়ের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলতে পারে বিরোধীরা। 

এছাড়াও অধিবেশনের প্রথম দিনই প্রোটেম স্পিকারের নির্বাচন নিয়ে এনডিএ ও ইন্ডিয়া দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রোটেম স্পিকারের দায়িত্ব সাধারণত লোকসভার সবচেয়ে বর্ষীয়ান এবং অভিজ্ঞ সাংসদকে দেওয়া হয়। মনে করা হয়েছিল, এই দায়িত্ব এবার পাবেন কংগ্রেসের আট বারের সাংসদ কে সুরেশ । কিন্তু তা হয়নি।  তাঁর পরিবর্তে সাত বারের বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাবকে এই দায়িত্ব দেওয়ায় শুরু হয়েছে বিতর্ক। প্রোটেম স্পিকারের নির্বাচন নিয়ে তাই কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। এই ইস্যুতেও সংসদ হতে পারে উত্তাল। 

সোমবার সংসদে শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্য সাংসদরা। প্রোটেম স্পিকারের তত্ত্বাবধানে হবে সাংসদদের শপথ গ্রহণের অনুষ্ঠান। এনডিএ জোটের ২৯২ জন, ইন্ডিয়া জোটের ২৩৩ জন এবং অন্যান্যদের ১৮ জন সাংসদ শপথ নেবেন। সকাল ১১ টা থেকে শুরু হবে শপথগ্রহণ।  

West Bengal News LIVE Updates: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর। নজর রাখুন এই লিঙ্কে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget