এক্সপ্লোর

Coromondel Train Accident: চারদিকে মৃত্যুমিছিল আর ধ্বংসস্তুপ, তারই মধ্যে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরায় চলছে লুঠপাট

Train Accident: বলা হয়ে থাকে মানুষ উৎকৃষ্টতম প্রাণী। তবে সাম্প্রতিক কিছু ছবি তা নিয়েও প্রশ্ন তুলেছে। মানুষের দুর্দিনে যখন একদল মানুষ ঝাঁপিয়ে পড়েছেন। অন্যদল তখন নিজেদের কাজে ব্যস্ত।

ঝিলম করঞ্জাই, কলকাতা: একদিকে স্বজন হারানোর হাহাকার। মৃতদেহের (Accident Death) স্তূপের মধ্যে প্রিয়জনকে খুঁজে বে়ড়াচ্ছেন বহু মানুষ। আরেকদিকে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরায় চলছে দেদার লুঠপাট (Robbery)। রেল পুলিশের (RPF) সামনেই হতভাগ্য যাত্রীদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন অনেকে। শুধু তাই নয়, রীতিমতো বাছাই করে লুঠ হচ্ছে। ট্রেনের পার্সেল ভ্যানে গুরুত্বপূর্ণ নথি থাকার কথা। সেখানেও নির্বিচারে চলছে লুঠপাট। প্রশ্ন উঠছে, রেলের নজরদারি নিয়ে।

অমানবিক রূপ: বলা হয়ে থাকে মানুষ উৎকৃষ্টতম প্রাণী। তবে সাম্প্রতিক কিছু ছবি তা নিয়েও প্রশ্ন তুলেছে। মানুষের দুর্দিনে যখন একদল মানুষ ঝাঁপিয়ে পড়েছেন। অন্যদল তখন নিজেদের কাজে ব্যস্ত। শুক্রবার অর্থাৎ ট্রেন দুর্ঘটনার দিনই এবিপি আনন্দের খবরের নিচে করা একটি কমেন্টের স্ক্রিনশট ভাইরাল হয় স্যোশাল মিডিয়াতে। যেখানে কোনও এক পাঠক লিখেছেন, এই চূড়ান্ত পরিস্থিতির মধ্যেও নাকি দেদার লুঠপাঠ চলছে। যদিও এ ছবি নতুন নয়। এর আগেও একাধিক দুর্ঘটনার পর চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। মানুষের অসহায়তার সুযোগ নিয়ে নিজেদের কার্যসিদ্ধি করেছেন একদল অসাধু মানুষ। 

বারবার একই ছবি: গতকাল এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারেও এক যাত্রী জানিয়েছেন, শুক্রবারের দুর্ঘটনার পর যাত্রীরা যখন প্রাণ বাঁচাতে ব্যস্ত, তখনই কামরায় চলছিল চুরি। যা নিয়ে কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা। দুর্ঘটনার পর অনেকেই তাঁদের প্রয়োজনীয় জিনিস খুঁজে পাননি। এলোপাথারি ঝাকুনিকে হারিয়ে এদিক ওদিক চলে গিয়েছে বেশিরভাগেরই জিনিসপত্র। এরমধ্যেই চুরির ঘটনা ঘটেছে। এর আগে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনাতেও এমন ছবি প্রকাশ্যে এসেছিল। 

বাড়ল মৃতের সংখ্যা: উল্লেখ্য শুক্রবার বালেশ্বর ৩টি ট্রেনের দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু হয়েছে। আহতর সংখ্যা হাজারের বেশি। পরিচয়হীন মৃতদেহের স্তূপ জমছে অস্থায়ী মর্গে। প্রিয়জনকে খুঁজে বেড়াচ্ছেন বহু মানুষ। ১৬০ জনের দেহ শনাক্ত করা যায়নি। ভুবনেশ্বর এইমসে ১০০ জনের দেহ রাখা হয়েছে। পরিজনেদের কথা ভেবে মৃতদেহের ছবি তুলে ডিজিটাল প্রক্রিয়ায় সংরক্ষণ করা হচ্ছে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করে রাখা হচ্ছে। ১৯৩ জনকে কটকে ওড়িশার মেডিক্যাল কলেজে রেখে চিকিৎসা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, ভুবনেশ্বর এইমস ব্যবস্থা করা সত্ত্বেও কেন আহতদের ওই হাসপাতালে পাঠানো হয়নি? দুর্ঘটনাস্থলে এখনও রয়ে গিয়েছে বেশ কয়েকটি কামরা। সেগুলির মধ্যে আরও দেহ আটকে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না উদ্ধারকারীরা। যদিও উদ্ধারকারী দলের দাবি, অধিকাংশ দেহ এবং যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলি থেকে ৪৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে এনডিআরএফ।  

সেরা শিরোনাম

Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget