এক্সপ্লোর

Jammu Lover Killing : প্রেমিকার পেটে একাধিকবার ছুরির আঘাত ! খুনের পর সোশালে জানিয়ে আত্মহত্যার চেষ্টা !

সম্পর্কের সমীকরণে কোনও জটিলতা, নাকি অন্য কোনও কারণ, ঠিক কী থেকে এমন আঁতকে দেওয়ার মতো ঘটনা, সেই তদন্তই শুরু করেছে পুলিশ। 

জম্মু : প্রথমে প্রেমিকাকে খুন। তারপর আত্মহত্যার চেষ্টা। সেটা করার আগে ফেসবুকে ঘোষণা ! যে ছুরি দিয়ে প্রেমিকার তলপেটে একাধিকবার আঘাত, তা নিজের পেটে চালিয়েও একইভাবে আত্মহত্যার চেষ্টা ! শিউরে ওঠার মতো মর্মান্তিক এক খুনের ঘটনা। এবার জম্মুর উপকণ্ঠে জানিপুরে। জানা যাচ্ছে, হোলির ছুটিতে প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন বছরের সাতাশের সুমেধা শর্মা। পেশায় যিনি ডেন্টিস্ট। জম্মুতে প্রেমিক তথা প্রাক্তন সহপাঠী জোহর গানার বাড়িতে হোলির ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেখানেই ঘটে মর্মান্তিক পরিণতি। ঠিক কোন কারণে এমনটা ঘটল, সেটা খুঁজতে শুরু করেছে পুলিশ (Police)। 

প্রথমে খুন, তারপর আত্মহত্যার চেষ্টা !

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফেসবুকে আত্মহত্যা করার তথ্য লিখেছিলেন অভিযুক্ত। যা চোখে পড়ে তাঁর এক আত্মীয়ের। তিনিই দ্রুত পুলিশের দ্বারস্থ হন। পুলিশ অভিযুক্তের বাড়িতে গিয়ে দেখে, বাড়ির মেন গেট ভিতর থেকে তালা দেওয়া। সেটা ভেঙে ও তারপর ঘরের দরজা ভেঙে ঢুকে পুলিশ দেখে পেটে একাধিক ক্ষত চিহ্ন নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে অভিযুক্ত। আর তার ঠিক পাশে পড়ে রয়েছে রক্তমাখা ছুরি। ঘরের মধ্যেই কিছুটা দূরে পড়ে ছিল সুমেধার নিথর দেহ। কার্যত রক্তে ভেসে যাচ্ছিল গোটা ঘর। পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা জানিয়ে দেন, ততক্ষণে প্রাণ হারিয়েছেন বছরের সাতাশের তরুণ দাঁতের ডাক্তারটি। 

কী জানাচ্ছে পুলিশ ?

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ডাক্তার ও মৃত্যুর সঙ্গে পাঞ্চা কষা অভিযুক্ত বেশ কিুছুদিন ধরেই প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন বলেই মনে করা হচ্ছে। ২০১৬ সালে তাঁরা একইসঙ্গে ডেন্টাল কলেজে পড়াশোনা করেছেন বলেই খোঁজে উঠে এসেছে। মৃতদেহের তদন্তের পাশাপাশি দু'জনেরই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেটা খতিয়ে দেখার কাজ চলছে। সম্পর্কের সমীকরণে কোনও জটিলতা, নাকি অন্য কোনও কারণ, ঠিক কী থেকে এমন আঁতকে দেওয়ার মতো ঘটনা, সেই তদন্তই শুরু করেছে পুলিশ। 

কাটেনি শ্রদ্ধাকাণ্ডের রেশ

কিছুদিন আগেই রাজধানীর বুক কাঁপিয়ে দিয়েছিল কিছুদিন আগের শ্রদ্ধা ওয়ালকরের খুন। প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন হতে হয়েছিল তরতাজা তরুণীকে। খুনের পর শ্রদ্ধার দেহ খণ্ড খণ্ড করে কেটে ফ্রিজে লুকিয়ে রাখার পর জঙ্গলে ফেলে দিতে গিয়ে শেষমেশ ধরা পড়েছিল তাঁর প্রেমিক তথা অভিযুক্ত আফতাব পুনাওয়ালা।

আরও পড়ুন- অন্য মেয়েকে বিয়ে করতে প্রেমিকাকে খুন করে ধাবার ফ্রিজে দেহ লোপাট ! ফের দিল্লি, ফিরল শ্রদ্ধাকাণ্ডের নৃশংসতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget