এক্সপ্লোর

Bangladesh: বছরের শুরুতেই ধাক্কা, ফের দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের

গত বছরের ডিসেম্বরে দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১, ২৯৮ টাকা। নতুন বছরের শুরুতে তা কমিয়ে করা হয় ১,২৩২ টাকা।

ঢাকা: এলপিজির (LPG) দাম বাড়ল বাংলাদেশে। প্রতি ১২ কেজি এলপিজির দাম বাড়ল ১৬ টাকা করে। গত বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে এই নতুন দাম। যার ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,২৩২ টাকা থেকে এক লাফে বেড়ে হয়েছে ১,৪৯৮ টাকা।

গত বছরের ডিসেম্বরে দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১, ২৯৮ টাকা। নতুন বছরের শুরুতে তা কমিয়ে করা হয় ১,২৩২ টাকা। অর্থা‍ৎ প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ২৬৬ টাকা করে। 

বৃহস্পতিবার সকালেই এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিইআরসির পক্ষ থেকে নতুন দর জানানো হয় এবং সংস্থার তরফে জানানো হয়, ঘোষিত নতুন দর বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকেই কার্যকর হবে। এর আগে জানুয়ারি মাসের ক্ষেত্রে দর ১২ কেজির সিলিন্ডারে ৬৫ টাকা কমানো হয়েছিল। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এ সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

বিইআরসি জানায়, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ১২৫ টাকা, যা এত দিন প্রায় ১০৩ টাকা ছিল। গাড়িতে ব্যবহৃত হয় যেসব এলপিজি (অটো গ্যাস) তার নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৭০ টাকা, যা এত দিন প্রায় ৫৭ টাকার ছিল। উল্লেখ্য, এ প্রসঙ্গে জানানো হয়েছে, বিশ্ববাজারে প্রোপেনের দাম অনেকটাই বেড়েছে। তাছাড়া ডলারের তুলনায় টাকার দাম কমার ফলে আমদানিকৃত তরলীকৃত গ্যাস কিনতে গত মাসের তুলনায় বাড়তি খরচ হচ্ছে। 

এ দিকে ভারতে সাধারণ বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই মূল্যবৃদ্ধি হয়েছে। বাজেট পেশের ২ দিনের মধ্যেই বাড়তে চলেছে দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক সংস্থা আমুল। বাজটের পরপরই আমুল তার গ্রাহকদের কাছে এটি একটি বড় ধাক্কা। আমুল পাউচে বিক্রি করা দুধের দাম (সমস্ত ভেরিয়েন্ট) লিটার প্রতি ৩ টাকা বাড়িয়েছে।

আমুলের (Amul Milk Price) তরফ থেকে দাম বাড়ানোর পর এখন অন্য কোম্পানিগুলোরও দুধের দাম বাড়ানোর আশঙ্কা  বেড়েছে। শুক্রবার সকালে কার্যত চমকে দিয়েছে আমুলের বার্তা। আমুলের জারি করা নতুন তালিকায়, আমুল ফ্রেশ ৫০০মিলি - প্যাকেটের দাম ২৭ টাকা, আমুল ফ্রেশ এক লিটারের দাম ৫৪  টাকা, আমুল ফ্রেশ ২ লিটারের দাম ১০৮ টাকা, আমুল ফ্রেশ ৬ লিটারের দাম ৩২৪  টাকা। স্বর্ণ  ৫০০ মিলি-এর দাম ৩৩ টাকা, আমুল গোল্ডের এক লিটারের দাম বেড়ে ৬৬ টাকা হয়েছে। আমুল গরুর দুধের ৫০০ মিলি দাম এখন ২৮  টাকা আর এক লিটার আমুল গরুর দুধের দাম এখন ৫৬ টাকা। Amul A2 Buffalo Milk 500 ml এর দাম বেড়েছে ৩৫ টাকা এবং Amul A2 Buffalo Milk ১ লিটারের দাম বেড়েছে ৭০ টাকা।

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget